admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২০ ২:৫৫ অপরাহ্ণ
আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিভিন্নভাবে বিএনপির বিজয়কে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, সিটি নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছ, নানাভাবে ষড়যন্ত্র করে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে তাবিথ আউয়াল এবং ইশরাকের বিজয় ঠেকানো যাবে না। এরআগে আজ শুক্রবার সোয়া ১০টায় বনানী কবরস্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়ার প্রার্থী তাবিথ আউয়াল ও ও দক্ষিণের মেয়র প্রার্থী