হোম
নির্বাচিত কলাম

মির্জা ফখরুল ইসলাম বলছেন, অমিত শাহ এর বক্তব্যে সাম্প্রদায়িকতা এবং ঘৃণা ছড়াবে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০১৯ ৭:৩২ পূর্বাহ্ণ

fakrul-alamgir-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে বিরোধীদল বিএনপি ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বক্তব্যের নিন্দা জানিয়েছে।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন, অমিত শাহ এর বক্তব্যে সাম্প্রদায়িকতা এবং ঘৃণা ছড়াবে। ভারতের মন্ত্রী অমিত শাহ তার বক্তব্যে বলেছেন, প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন না থামার কারণে তারা নাগরিকত্ব সংশোধনী বিলটি এনেছেন। এমন বক্তব্যের ক্ষেত্রে তিনি সরাসরি বাংলাদেশের বিরোধীদল বিএনপি এবং জামায়াতের নাম উল্লেখ করে অভিযোগ তুলেছেন যে, এই দু’টি দলের আমলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন অনেক বেশি হয়েছে। এই বক্তব্য বিএনপি মেনে নিতে রাজি নয়। সেজন্য দলটি কড়া ভাষায় তাদের বক্তব্য দিয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মি: আলমগীর বলেছেন, এই বক্তব্যের মধ্যে মারাত্মক রকমের সাম্প্রদায়িকতা এবং ঘৃণার বিষয় জড়িত রয়েছে। এছাড়া ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে এইভাবে আরেকটি রাজনৈতিক দলকে সরাসরি চিহ্নিত করা বা আঙ্গুল দেখানো, সেটা কিভাবে শোভনীয় হয়-তা আমার জানা নাই।

আমি মনে করি, পার্লামেন্টে তার এই বক্তব্য একেবারে সঠিক নয়। আমাদের সরকারের সময়ে সাম্প্রদায়িক সংঘাত আমরা এড়িয়ে চলেছি। এরকম ঘটেইনি বলা যায়।এরপরও কোন ঘটনা ঘটে থাকলে, সেটা সাম্প্রদায়িক নয়, সেটা রাজনৈতিক, দলের মধ্যে দলের সমস্যার কারণে হতে পারে। মহাসচিব বলেছেন, বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার আসার পরে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করাসহ যে ধরণের আক্রমণ হয়েছে, সে ব্যাপারে অমিত শাহ কিছু বলেননি। তিনি আরও বলেছেন, ভারতের দায়িত্বশীলরা এমন মন্তব্য করলে সেটা পক্ষপাতদুষ্ট এবং তা শিষ্টাচারের মধ্যে পড়ে না। বিএনপি মহাসচিব তাদের আমল নিয়ে অভিযোগের জবাব দিয়েছেন কড়া ভাষায়। একইসাথে তিনি ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলেরও নিন্দা জানিয়েছেন। মি: আলমগীর বলেছেন, এই সংশোধনী আরও সাম্প্রদায়িক। ভারতের যে চরিত্র একটা অসাম্প্রদায়িক বা একটা সেক্যুলার সেই ভাবমূর্তি আর রক্ষা হচ্ছে না। এতে আমরা উদ্বিগ্ন। বিশেষ করে আমাদের নাগরিকে নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।

 

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 12 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক