admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২০ ৭:১৩ অপরাহ্ণ
ক্ষমতাসীনরা মিথ্যাচার করে জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দেশের স্বাধীনতা যিনি ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনে উদ্দীপ্ত করলেন, দেশকে জাগিয়ে তুললেন তার সম্পর্কে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। আসলে আওয়ামী লীগের কেমেস্ট্রিটা হচ্ছে দলীয়করণের কেমেস্ট্রি।
ওখানে নিরপেক্ষতা অথবা দলের বাইরে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে কাজ করা-এটা তাদের মধ্যে নেই। আজকে গোটা রাষ্ট্রকে দলীয়করণ করে ফেলেছে তারা। এটা তাদের আদর্শগত, নীতিগত বলব। কারণ ১৯৭৫ সালে তারা একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছিলো। আমরা তো সেগুলো ভুলে যাইনি।