হোম
নির্বাচিত কলাম

মিম পুলিশের পরীক্ষায় প্রথম হয়েও স্বপ্নপূরণ হল না বাবা ভূমিহীন হওয়ায়!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিম পুলিশের পরীক্ষায় প্রথম হয়েও স্বপ্নপূরণ হল না বাবা ভূমিহীন হওয়ায় ! এক হাজার ২০০ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় প্রথম হয়েছিলেন মিম আক্তার। কিন্তু বাবা ভূমিহীন হওয়ায় তার চাকরি হয়নি। তার পরিবারের পক্ষ থেকে এমনই অভিযোগ করা হয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে তার ব্যাপারে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। খুলনার এ ঘটনাটি নিয়ে গত দুই দিন ধরে দেশের গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে খুলনা জেলার পুলিশ সুপার, এসপি, মোহাম্মদ মাহবুব হাসান বলছেন ভিন্ন কথা।

মিমের পরীক্ষার রেজাল্ট।

মিমের পরীক্ষার রেজাল্ট।

মিমের পরীক্ষার রেজাল্ট, তিনি জানান, স্থায়ী ঠিকানা গোপন করা এবং চোখে সমস্যা থাকায় মিমের চাকরি হয়নি। পুলিশের এই কর্মকর্তা আরো বলছেন, মিম যে চশমা পরেন, সেটা আমাদের কাছে গোপন করা হয়েছে। তার যে চোখের সমস্যা, সে ব্যাপারে বিশেষজ্ঞ মতামত রয়েছে। মেডিকেলে তিনি বাদ পড়েছেন। অপরদিকে, তার বাড়ি বাগেরহাট জেলায়, কিন্তু তিনি খুলনার ঠিকানা দিয়েছেন। তবে এ বিষয়ে মিমের বাবা রবিউল ইসলাম বলছেন, তার মেয়ের চোখে কোনো সমস্যা নেই। মিমের যে চোখের সমস্যা আছে, সে কথা পুলিশের কর্মকর্তারা কেউ তাকে বলেননি। স্থায়ী ঠিকানার বিষয়ে রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, অনেক আগেই বাগেরহাট থেকে চলে এসেছেন তারা। বিগত ৩২ থেকে ৩৩ বছর ধরে তারা খুলনায় অবস্থান করছেন। তবে কোথাও তার কোনো জমি নেই। আর সে কারণেই চাকরির আবেদনে ভূমিহীন সনদ দিয়েছিলেন তার মেয়ে। এ বিষয়ে মিম আক্তার নিজে বলছেন, তিনি প্রায় ১ হাজার ২০০ পরীক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছেন। পরীক্ষায় যারা পাস করেছে গত ৯ ডিসেম্বর তাদের ফোন করে জানানো হয়েছে।

কিন্তু পরীক্ষায় প্রথম হলেও তাকে ফোন করা হয়নি। এ বিষয়ে জানার জন্য তিনি এসপির কার্যালয়ে যান। কিন্তু এসপি না থাকায় অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন তিনি। ওই সময় তাকে জানানো হয়, তার স্থায়ী ঠিকানা না থাকায় পুলিশ ভেরিফিকেশনে সমস্যা রয়েছে। জানা যায়, মিমের বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার ৪ মেয়ে। এর মধ্যে মিম তৃতীয়। এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মিম। খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকে তাদের পরিবার।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 21 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক