admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ
মুক্ত কলম কৃষি নিউজ ডেক্সঃ বাংলাদেশে এখন মালেয়শিয়ার বারোমাসি রাম্বুটা এর চাষ শুরু হয়েছে অন্ত্যন্ত সুস্বাদু এই ফল অনেকটা লিচুর জাতীয় এই ফল,দেখতে হলেও আকারে একটু বড় ও চেপ্টা ধরণের তবে স্বাদের এই ফল। মাত্র ১-২ বছরেই ফলন দেওয়া শুরু করে। এই ফলের বাণিজ্যিক ভাবে চাষ করতে পারলে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব। ইতি মধ্যে যশোর জেলায় এর চাষ শুরু হয়েছে। এবং চারা পাওয়া যাচ্ছে এই রাম্বুটান।
পরিচিতিঃ
যে সব বিদেশি ফল এ দেশে সফলভাবে লাভজনক হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে তার মধ্যে রামবুটান অন্যতম। এ ফল অনেকটা লিচুর মতো, তবে লিচুর চেয়ে আকারে বড়, ডিম্বাকৃতি, কিছুটা চ্যাপ্টা।
উৎস ও বিস্তারঃ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এ ফলের আদি উৎস। থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইনস, ভিয়েতনাম, মিয়ানমার, ব্রুনাই ও শ্রীলংকায় প্রচুর রামবুটান ফল উৎপাদন হয়ে থাকে। এ সব দেশ থেকে অনুরূপ আবহাওয়া বিশিষ্ট দেশে বা দেশের অংশ বিশেষে এ ফলের বিস্তার আরম্ভ হয়। শীতের তীব্রতা কম এমন দেশে যেমন ভারত ও বাংলাদেশের এমন অংশেও এ ফলের বিস্তার ও চাষ জনপ্রিয়তা বাড়ছে
মাটিঃ প্রায় সব ধরনের মাটিতে এ ফল চাষ করা যায়। তবে পানি সেচ ও নিষ্কাশন সুবিধা যুক্ত উর্বর দো-আঁশ মাটি এ ফল চাষে বেশি উপযোগী। মাটি শক্ত, কাঁকরময় বা বেশি এঁটেল হলে গাছ রোপণের জন্য মাদা তৈরি কালে ৫-৭ ফুট চওড়া ও গভীর করে মাটি সরিয়ে তৈরি গর্ত উপযোগী পটিং মিডিয়া দিয়ে ভরাট করে এ ফল গাছ রোপণ করা হলে বেশি চাষে সফলতা আনা সহজতর হয়!
রোপন পদ্ধতিঃ সাধারণ অবস্থায় গাছ রোপণের জন্য গর্তের মাপ হবে ৩-৪ ফুট চওড়া ও গভীর। যে সব মিশ্রণ দিয়ে তৈরিকৃত গর্ত ভরাট করতে হবে তা হলোঃ
(ক) মোটা বালু (সিলেট স্যান্ড) : ১৫%
(খ) ৩নং গ্রেডের ইটের মার্বেল সাইজের ছোট খোয়া : ১৫%
(গ) নারিকেলের ছোবড়ার গুঁড়া (কোকাডাস্ট) : ১৫%
(ঘ) উর্বর মাটি ( ভিটে মাটি) : ২৫%
(ঙ) পচা গোবর/ আর্বজনা পচা : ৩০%
এর সঙ্গে আর মেশাতে হবে হাড়ের গুঁড়া-১ কেজি, ভার্মি কম্পোস্ট- ৫ কেজি, টিএসপি- ৪০০ গ্রাম, এমওপি- ৩০০ গ্রাম, জিপসাম- ৩০০ গ্রাম এবং জিংক, বোরণ ও ম্যাগনেসিয়াম জাতীয় অনুখাদ্য প্রতিটা ৫০ গ্রাম করে। সবগুলো একত্রে মিশিয়ে গর্ত ভরাট করে ১৫ দিন রেখে দেয়ার পর গাছ রোপণের জন্য উপযোগী হবে।