admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৪৭ অপরাহ্ণ
মার্কিন গণমাধ্যমের কটাক্ষ গুজরাট দাঙ্গা ও মোদির ভূমিকায় সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে এসেছিলেন বলেই মার্কিন সংবাদ মাধ্যমের বাড়তি নজর ছিল দিল্লির দিকে। বর্তমানে ভারতে অরাজকতা, সংঘর্ষের ঘটনা উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিটি বড় দৈনিক এবং টেলিভিশন চ্যানেলে। সেসব পড়ে, দেখে নিন্দায় সরব হয়েছেন মার্কিন রাজনীবিদরা। তারা মনে করিয়ে দিয়েছেন, সারা বিশ্ব কিন্তু নজর রাখছে।
ভারতের বিষয়গুলো নিয়ে তীব্র কটাক্ষ করেছে ‘নিউ ইয়র্ক টাইমস’। ট্রাম্পের সফর চলা অবস্থায় প্রকাশিত প্রথম প্রতিবেদনে লেখা হয়েছে- প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদি দিল্লির একদিকে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ এবং বৈঠকে ব্যস্ত ছিলেন। মোদির ‘হিন্দু-ফার্স্ট’ নীতি যে দিল্লির আরেক অংশে দাঙ্গা এবং গোষ্ঠী সংঘর্ষ হয়ে ফেটে পড়েছে, তার কোনো প্রভাব তাদের কর্মসূচিতে পড়েনি। এই প্রতিবেদনের শিরোনাম ছিল- দিল্লির রাজপথ, হিন্দু-মুসলমানের যুদ্ধক্ষেত্র। সঙ্গে এক মুসলিমকে ঘিরে ধরে