হোম
অপরাধ

মাধ্যমিক পরীক্ষা ছাড়া পাসের বিরুদ্ধে নোটিশ পাঠিয়ে বিদ্রূপ আর হয়রানির মুখে শিক্ষার্থী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২০ ১০:৪৩ পূর্বাহ্ণ

মাধ্যমিক পরীক্ষা ছাড়া পাসের বিরুদ্ধে নোটিশ -এম কে নিউজ

ফাইল ছবি

মাধ্যমিক পরীক্ষা ছাড়া পাসের বিরুদ্ধে নোটিশ পাঠিয়ে বিদ্রূপ আর হয়রানির মুখে শিক্ষার্থী। এইচএসসি পরীক্ষায় গড় পাসের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর পর সামাজিক মাধ্যমে বিদ্রূপ আর হয়রানির মুখে পড়েছেন একজন ছাত্রী। শতাব্দী রায় নামের ওই শিক্ষার্থী বলছিলেন, প্রথমদিন সারাদিন আমি কান্না করেছি। কোন কিছু খেতে পারিনি। মানুষ এতোটা খারাপ হয় কি করে? গত ৮ই অক্টোবর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শতাব্দী রায়ের পক্ষে বাংলাদেশে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশের ব্যাপারে শিক্ষার্থী আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জানিয়েছেন, আমরা নোটিশে বলেছি যে, জেএসসি ও এসএসসির ফলাফলে ভিত্তিতে গড় ফলাফলের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা যুক্তি সঙ্গত নয়। কারণ অনেকে আগে খারাপ ফলাফল থাকলেও এখন তারা হয়তো ভালো প্রস্তুতি নিয়েছেন। আবার অনেকের আগে ভালো রেজাল্ট থাকলেও এবার হয়তো তাদের প্রস্তুতি ভালো নয়। বাংলাদেশে এই বছর প্রায় ১৪ লাখ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। তবে গত সাতই অক্টোবর বাংলাদেশের শিক্ষামন্ত্রী ঘোষণা করেন যে, ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না, বরং জেএসসি এবং এসএসসি’র ফলাফলের ভিত্তিতে তাদের এইচএসসি’র ফলাফল নির্ধারণ করা হবে। এই সিদ্ধান্তের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষার্থী এবং অভিভাবক সন্তুষ্টি জানিয়েছিলেন।

এই সিদ্ধান্তের পেছনে যথাযথ চিন্তাভাবনার অভাব আছে, বিশ্লেষণ কম হয়েছে, কিন্তু এর ফলে নোটিশদাতার মতো প্রতিভাবান, কঠোর পরিশ্রমী শিক্ষার্থীরা ক্ষতির মুখোমুখি হবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই শিক্ষার্থীরা ক্ষতির মুখোমুখি হবে। বলছেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। আমরা পরামর্শ দিয়ে বলেছি, করোনাভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষা নেয়া না গেলে অন্তত টেস্টের ফলাফলের ভিত্তিতে যেন মূল্যায়ন করা হয়। গড় ফলাফলের ভিত্তিতে গণ পাস করানো হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সমস্যা তৈরি হতে পারে বলে অনেক শিক্ষার্থীর আশঙ্কা শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের মহাপরিচালক ও নয়টি বোর্ডের চেয়ারম্যানকে নোটিশটি পাঠানো হয়েছে। কিন্তু এই নোটিশ পাঠানোর পর থেকেই সামাজিক মাধ্যমে বিদ্রূপ আর হয়রানির মুখে পড়েছেন ওই শিক্ষার্থী।

শতাব্দীর মা বীথিকা রায় বলছেন, খুব নোংরা নোংরা ভাষায় আমার মেয়েকে আক্রমণ করা হয়েছে। ফেসবুকে, ইউটিউবে আজেবাজে কথা বলা হয়েছে। আমরা খুব কষ্ট পেয়েছি। ও ভীষণ কান্নাকাটি করেছে। শতাব্দী রায় বলছিলেন, ফেসবুকে, ইউটিউবে আমাকে নানানভাবে হয়রানি করা হয়েছে। অনেক বাজে বাজে মন্তব্য করা হয়েছে, খারাপ কথা বলেছে। আমার ফেসবুকে কোন আইডি নেই, তাই হয়তো আমার কোন ছবি নিয়ে ট্রল করতে পারেনি। তিনি নিজেও ফেসবুক ব্যবহার করেন না। তবে তার বন্ধুরা যখন এসব বিষয়ে তাকে জানান, এরপর তিনি মায়ের ফেসবুক একাউন্টে সেসব খারাপ মন্তব্য দেখতে পান।

ফেসবুকে দেখা যায়, ব্যক্তি আইডির পাশাপাশি কয়েকটি গ্রুপ থেকে তাকে আক্রমণ করে নানা ব্যাঙ্গ-বিদ্রূপ করা হচ্ছে।
এসংক্রান্ত বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেন অনেকে, যেখানে তাকে শারিরীক আক্রমণের কথাও বলা হয়েছে। তবে এসব স্ক্রিনশটের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। শতাব্দী রায় বলছিলেন, আমি সারাদিন কান্নাকাটি করেছি। কিছু খেতেও পারিনি, ঘুমাতে পারিনি। আমার শরীর এতো খারাপ হয়ে পড়েছিল যে, আমি দাঁড়াতেও পারছিলাম না। তারপরে আমার আত্মীয়স্বজন, বন্ধুরা আমাকে বোঝান যে, এটা নিয়ে মনখারাপ করার দরকার নেই। কারণ ওরা পড়াশোনা করেই নি, পরীক্ষা হলে তারা হয়তো ফেল করতো। তাই তারা এখন ট্রল করছে। তাদের পরীক্ষা দেয়ার ইচ্ছা থাকলে তো আর এটা করতো না।

যে যা বলার করবেই, আমি তো আর তাদের থামাতে পারবো না। সমস্যা তাদের, আমার তো না। আমার যা করার, সেটা আমি করে যাবো। বলছেন এইচএসসির এই শিক্ষার্থী। তিনি জানান, অনেকের কাছ থেকে তিনি সমর্থন পাচ্ছেন। অনেকেই ফোন করে তাকে সমর্থনের কথা জানিয়েছেন। আইনি নোটিশ পাঠানোর ব্যাপারে শতাব্দী রায় বলছিলেন, আমার এসএসসির ফলাফল ভালো হয়নি। তাই এবার আমি অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি। এখন যদি আমার আগের ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির ফলাফল ঠিক করা হয়, তাহলে তো আমি পিছিয়ে পড়বো। বরং যারা পড়াশোনা করেনি, তাদের সুবিধা হবে। আমরা তো দুইবছর পড়াশোনা করেছি, সেটার ভিত্তিতেই ফলাফল হোক। আগের ফলাফলের ভিত্তিতে হলে এই দুই বছরের পড়াশোনার তো কোন অর্থ হলো না। শতাব্দী রায়ের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলছেন, নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে টেস্টের ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত জানাতে হবে। তা করা না হলে হাইকোর্টে রিট করা হবে বলে তিনি জানান।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 8 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 21 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 22 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 22 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 22 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক