admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২২ ১০:৫৯ পূর্বাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্হানগড় সংলগ্ন বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৫ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ আসমা আক্তার ওরফে সাথী(৩৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ৪ আর্মড ব্যাটালিয়ন বগুড়া। ১৯ ডিসেম্বর সোমবার রাত্রি ৯ টা ৪৫ মিনিটে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মহাস্থানগড় বাজার সংলগ্ন রংপুর টু ঢাকাগামী মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তার নিকট হইতে ১৫ (পনেরো) বোতল ফেন্সিডিলসহ মোছাঃ আছমা যার অবৈধ বাজার মূল্য আক্তার ওরফ সাথীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী আছমা আক্তার ওরফে সাথী বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন টেপাগাড়ী গ্রামের মৃত আহাব আলীর মেয়ে। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান (পিপিএম) এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সরোয়ারদী হোসেন, এএসআই (নিঃ) মোহাম্মদ তাফাজ্জল হোসেন, কং-মোঃ মেকদাদুর রহমান, কং-মোঃ ফেরদৌস হোসেন, কং-ইবনে খালিদ এবং নারী কং-রিফা সোনিয়া সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।
৪ আর্মড ব্যাটালিয়ন বগুড়ার পুলিশ পরিদর্শক আরিফ আলী জানান,এ সংক্রান্তে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।