হোম
নির্বাচিত কলাম

বিএনপি’র মহা সচিবকে চিঠি পাঠিয়ে বিতর্কে ঠাকুরগাঁও সদর নেতা !

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মো: মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি হতে চান সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। নিজের সক্ষমতা প্রমাণে ইউনিয়ন পর্যায়ের নেতাদের দ্বারা চিঠি পাঠান বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে। যদিও বিএনপির গঠনতন্ত্রে এরকমভাবে প্রার্থী নির্ধারণের কোনো সুযোগ নেই। তারপরও চিঠি আকারে এই আবেদন প্রদানের বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে।

জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লেখা ওই চিঠিতে ইউনিয়ন পর্যায়ের ৫১ জন নেতার স্বাক্ষরসহ সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আ. হামিদকে সভাপতি করার প্রস্তাব করা হয়েছে। এই চিঠি ফাঁস হওয়ার পর থেকেই বিতর্কের মুখে পড়েছেন আব্দুল হামিদ। জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা, অস্থিরতা। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা জানান, বার বার কমিটি গঠনের তারিখ পরিবর্তনের কারণে উপজেলা বিএনপির নেতারা বেশ উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত। তারা মনে করছেন আব্দুল হামিদের চাপে খোদ বিএনপি মহাসচিব যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারছেন না। তাই বারবার তারিখ পরিবর্তন করছেন। চিঠি ফাঁসের আগেই দলে ভাঙনের সুর ছিলো। এখন এই চিঠি ফাঁস আগুনে তেল ঢালার কাজ করেছে। রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক নেতা এ বিষয়টি দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, ঠাকুরগাঁও-১ আসন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নির্বাচনী এলাকা।

জেলার কোনো পদে না থাকলেও জেলা উপজেলার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফখরুল নিজেই নেন। তাই কমিটি নিয়ে বিতর্কের বিষয়টিতে সকলেই তাকে সংশ্লিষ্ট করছে। এই কারণে দলে ভাঙন হলে সারা দেশের বিএনপিতে একটা প্রভাব পড়তে পারে। কারণ এটা মহাসচিবের নিজের এলাকা। জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ৩১ মার্চ বেশ জমকালোভাবে দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। সম্মেলনে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। ভোটের মাধম্যে নেতৃত্ব নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় ৯ এপ্রিল। তবে পরে তারিখ পিছিয়ে ১২ এপ্রিল করা হয়। এরপর আরও দু’বার তারিখ পিছিয়ে অবশেষে স্থগিত করা হয়। আর এই জটিলতার জন্য আব্দুল হামিদের প্রভাব বিস্তারকে কারণ হিসেবে দেখছেন স্থানীয় নেতারা।

নারগুর ইউনিয়নের মেরাজুল ইসলাম নামে এক বিএনপি নেতা বলেন, মহাসচিব যেহেতু ভোটের মাধ্যমে সভাপতি/সাধারণ সম্পাদক নির্বাচনের নির্দেশনা দিয়েছেন সেখানে সভাপতি হওয়ার জন্য কেন আব্দুল হামিদ মরিয়া হয়ে উঠেছেন। উনি যদি জনপ্রিয় নেতা হয়ে থাকেন তাহলে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হোক। এ বিষয়ে আব্দুল হামিদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী জনান, দলের একটি বড় অংশ একে রাজনৈতিক স্ট্যান্ডবাজি আখ্যা দিচ্ছে। এ ধরনের কাজ গঠনতন্ত্র পরিপন্থী। হামিদের চাপে পড়ে তাকেই সভাপতি করা হলে জেলা বিএনপি ও মহাসচিব আরও বিতর্কে পড়বেন।

দলের একাধিক ত্যাগী নেতারও দল ছেড়ে দেওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সাংবাদিকদের কে বলেন, এরকম একটা আবেদন পেয়েছি। তবে এই আবেদনের মাধ্যমে চাপ সৃষ্টির কোনো সুযোগ নেই। এটা সম্পূর্ণ রূপে গঠনতন্ত্র পরিপন্থী। পরবর্তী মিটিংয়ে আমি বিষয়টি উপস্থাপন করবো। এরকম ঘটনায় জবাবদিহি করা হবে। এই বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুঠোফোনে সাংবাদিকদের কে জানান, কাউন্সিলের মাধম্যেই কমিটি নির্বাচিত করা হবে। এ সকল আবেদন বা চিঠি নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 18 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 18 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক