তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
৪ অক্টোবর-২০২৫ শনিবার ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর দিনাজপুর জেলায় আগমন উপলক্ষে দিনাজপুর সার্কিট হাউজে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলার পক্ষ থেকে অতিথিকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং সেই সাথে মত বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জানে আলম ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলার সহ-সভাপতি কাওছার আহমাদ, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি দিনাজপুর জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।