হোম
নির্বাচিত কলাম

মধ্যনগরে চোরাই কয়লা আটকের পর ছিনিয়ে নিল জনতা, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ

আমির হোসেন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে চোরাই পথে আনা কয়লার একটি চালান আটক হওয়ার পর স্থানীয়দের হাত থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)সন্ধ্যায় মধ্যনগর থানা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,কয়লা বোঝাই একটি নৌকা মধ্যনগর বাজারের কাছে পৌঁছালে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা নৌকাটি থামিয়ে বৈধ কাগজপত্র দেখতে চাইলে শ্রমিকরা কেবল কয়লা ডিপোর মিনিপাস দেখাতে পারে। তবে কাস্টমস চালানসহ অন্যান্য বৈধ কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয়রা নৌকাটি আটক করে মধ্যনগর থানা পুলিশকে খবর দেন।

কিন্তু অভিযোগ উঠেছে,পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করে। এরই মধ্যে অন্য একটি দল নৌকাটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন,একদল পাবলিক নৌকাটি ধরে আটকিয়ে রেখে পুলিশের জন্য অপেক্ষা করছিল।

কিন্তু পুলিশ আসতে দেরি করায় নৌকাটি ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু হয়। পরে একদল এসে জোর করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেছেন,পুলিশের উদাসীনতার কারণেই চোরাই কয়লা পাচারকারীরা রেহাই পাচ্ছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন,পুলিশের বিলম্বিত উপস্থিতি পাচারকারীদের সাহস জুগিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সংবাদকর্মী বলেন,এই নদীতে অনেক চাঁদাবাজি হয়,নামে-বেনামে আমাদের কিছুই করার নেই। এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমানের কাছে জানতে চাইলে উনি প্রথমে বলেন,আমাদের মনে হয় তাদের বৈধ কাগজ থাকতে পারে।ঘটনাস্থলে না গিয়েই আপনি একটি দায়িত্বশীল জায়গা থেকে এমন বলতে পারলেন সাংবাদিকদের এমন প্রশ্নে উনি বলেন পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে,গিয়ে দেখুক কাগজপত্র আছে কি-না।পরে পুনরায় যোগাযোগ করলে তিনি জানান,নৌকাটি আর পাওয়া যাচ্ছে না। আমি নৌকা ভাড়া করে পুলিশ পাঠিয়েছি। এখন নৌকা পাইতেছি না,যে সাংবাদিক ফোন করেছিলেন তার সাথে যোগাযোগ করতে পারতেছি না।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে দাবি জানিয়েছে, তাহিরপুর সীমান্ত দিয়ে আসা ভারতীয় কয়লার চালান প্রতিনিয়ত মধ্যনগর থানা সংলগ্ন নদী পথে পাচার হয়। এসব চোরাচালান রোধে কঠোর নজরদারি চালানো এবং পুলিশের দায়িত্বহীনতার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 11 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 17 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 18 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক