হোম
অপরাধ

ভোগডাবুড়ী ইউনিয়নে ভিজিএফ কার্ডের রমরমা ব্যবসা,টাকা দিয়েও ভাগ্যে জোটেনি কার্ড

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মে, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ০১নং ভোগডাবুড়ী ইউনিয়নে অর্থের বিনিময়ে ভিজিএফ কার্ড দেওয়ার নামে সংশ্লিষ্ট মহিলা মেম্বার,ওয়ার্ড মেম্বারসহ গ্রাম্য পুলিশের রমরমা ব্যবসার কর্মকান্ডে এলাকাবাসী হতবাক। অনেকের কাছে টাকা নিয়েও তাদের ভাগ্যে জোটেনি ভিজিএফ কার্ড।
চলমান ২০২৩-২৪ইং অর্থ বছরের জন্য অসহায় দুঃস্থদের মাঝে সরকার কর্তৃক ভিজিএফ কার্ড দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে ৬ থেকে ৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা তাদের নির্ধারিত বরাদ্দের চেয়ে তারা তিন থেকে চার গুণ দুঃস্থ পরিবারের কাছ থেকে কার্ড দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে।
রবিবার ৩০ এপ্রিল ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদে জানুয়ারি থেকে মার্চ তিন মাসের চাল বিতরণের পূর্বে কার্ডধারীদের হাতে কার্ড তুলে দেওয়ার সময় সকলের সামনে এ চিত্র ধরা পড়ে। উক্ত ভিজিডি কার্ড বিতরণের সময় ট্যাগ অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী।এমন ঘটনার চিত্র দেখে তিনি ভিজিএফ এর চাল বিতরণের সূচনা করে দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পরেন। এ সময় ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে অনেক অসহায় পরিবার টাকা দেওয়ার পরও সারাদিন সংশ্লিষ্ট মেম্বারের কাছে ধরনা দিয়েও তাদের ভাগ্যে জোটেনি ভিজিএফ কার্ড। এদের মধ্যে অনেকেই নিরুপায় হয়ে ভিজিএফ কার্ড না পেয়ে তাদের টাকা ফেরত পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন।
এসময় ৯নং ওয়ার্ডের আলমগীরের স্ত্রী শাহিনা বেগম বলেন, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মায়া বেগম আমার বাড়ি গিয়ে ভিজিএফ কার্ড করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আসে।

রবিবার ভিজিএফ চাল তুলতে এসে জানতে পারি আমার নামে কাঠ হয়নি। এ সময় মহিলা মেম্বারের স্বামী আবু তাহের চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ৯ নং ওয়ার্ডের জয়তুন, মোরশেদা,জাহানারা, রুনা, বুলবুলি, পারভিন, নুর নেহার সহ আরো অনেকেই বলেন, গ্রাম পুলিশ মমিনুল হকের হাত দিয়ে মেম্বার সাহেব একটি কার্ডের জন্য ১০ হাজার ৮ হাজার ৭ হাজার করে টাকা নিয়েছে। ভিজিএফ চাল তুলতে এসে আমরা জানতে পারি আমাদের কারো নামে কোন কার্ড হয়নি। এবিষয়ে ভিজিএফ এর চাল তুলতে আসা ৭ নং ওয়ার্ডের আবু তাহেরের স্ত্রী আম্বিয়া বলেন, মেম্বার আমাকে ভিজিএফ কার্ড দিতে চেয়ে ৭ হাজার টাকা নিয়েছে, আমিও চাল তুলতে এসে দেখি আমার নামে কার্ড হয়নি। ৮ নং ওয়ার্ডের জালালের স্ত্রী রানি কান্না জড়িত কন্ঠে বলেন, চেয়ারম্যানের ভাতিজা কাজল ভিজিএফ কার্ড করে দেওয়ার কথা বলে দুই দফায় আমার কাছে ৯ হাজার টাকা নেওয়ার পরেও আমাকে কার্ড দিলো না আমি বিষয়টি চেয়ারম্যান সাহেবকে বলার পরও এর কোন সুফল পাইনি।
এ সময় পরিষদ চত্বরে পূর্ব ভোগডাবুড়ি গ্রামের জাকির হোসেন রাজা বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বারদের নামে ভিজিএফ কার্ডের যে রমরমা ব্যবসা চালিয়েছে তা প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত।
এবিষয়ে ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু বলেন, ভিজিএফ কার্ড না পাওয়া মহিলাদের লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে মেম্বারদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকেও জানাবো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক