admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ
জহুরুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার ভেড়ামারা থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে যোগদান করেছেন মোঃ আকিবুল ইসলাম, গতকাল সোমবার তিনি কুমারখালী থানা থেকে বদলী সূত্রে ভেরামারা থানায় যোগদান করেন, পূর্ববর্তী কর্মস্থল কুমারখালী থানাতেও তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
আকিবুল ইসলাম বহিরাগত ক্যাডেট হিসেবে ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন, কুমারখালী থানায় কর্মকালে অতিবাহিত করার পূর্বে তিনি কুষ্টিয়া সদর থানায় একই পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।
২০১৯ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসাবে পদোন্নতি লাভ করেন, কুমারখালী উপজেলা সূত্রে সকলের মনে যথেষ্ট যায়গা করে নিয়ে ছিলেন মোঃ আকিবুল ইসলাম, ভেরামারা থানায় দায়িত্ব পালন কালে পেশাগত কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন, উল্লেখ্য তিনি ভেরামারা থানা থেকে সদ্য বদলী হওয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব নান্নু খানের স্থলাভিষিক্ত হলেন।