admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মে, ২০২০ ১০:১২ অপরাহ্ণ
মামুনুর রশিদ(মামুন) ঠাকুরগাঁও অফিসঃ মরনঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মান্য করা হচ্ছেনা সোনালী ব্যাংক ভূল্লী শাখায়। ফলে করোনা ভাইরাস সংক্রমন ও ঝুঁকি শঙ্কা বাঁড়ছে। ব্যাংকে বিভিন্ন স্থানের মানুষের সমাগম ঘটায় সামাজিক দূরত্ব বজায় রাখা না হলে করোনা ভাইরাস সংক্রমনের ব্যাপক সম্ভাবনা থেকে যায়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লী সোনালী ব্যাংক শাখায় গ্রাহকদের ভিড় ও গা ঘেঁষে অবস্থান করতে দেখা যায়। সামাজিক দূরত্ব তো লংঘিত হচ্ছেই,পাশাপাশি মাক্স ব্যবহার, স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাও না থাকায় অবস্থা কঠিন হয়ে পড়েছে। এতে উপচে পড়া ভিড়ের কারনে সামাজিক দূরত্ব চরম ভাবে বিঘ্নিত হচ্ছে।
ব্যাংকে আসা এক গ্রাহক জানান,আমরা দীর্ঘসময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এখানে সামাজিক দূরত্বের বিষয়ে কেউ কোন কথা বলছে না। নেই কোন স্যানিটাইজার ব্যবস্থা। মনে হচ্ছে ব্যাংকের লোকজন ঘুমাচ্ছে।
সোনালী ব্যাংক, ভূল্লী শাখা ম্যানেজার জিয়াউল হক জানান,সপ্তাহে দুই দিন ব্যাংক খোলা থাকায় ব্যাংকে জনসমাগম বেশি। আমরা গ্রাহকদের সামাজিক দূরত্বের বিষয়টি বুঝাতে পারছি না।সামাজিক দূরত্ব নিশ্চিত জন্য পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সোনালী ব্যাংক ঠাকুরগাঁও, ডিজিএম আশরাফুল আলম জানান,করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে পর্যাপ্ত ব্যাবস্থা নেওয়া হয়েছে। সপ্তাহে দুদিন ব্যাংক খোলা থাকায় গ্রাহকের জনসমাগম অনেক বেশি। আমাদের কী করার আছে।
স্থানীয় সুশীল সমাজের দাবি অচিরেই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।