admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২০ ৮:২৫ পূর্বাহ্ণ
নীরবে ভূটানের কঠিন করোনা লড়াই চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখন তাণ্ডব চালাচ্ছে গোটা বিশ্বে। অথচ, ভারত ও চীনের প্রতিবেশী ভুটান নীরব লড়াইয়ে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। দেশটি করোনা ভাইরাসের প্রভাব পড়েনি। এদিকে, শনিবার (২১ মার্চ) শেষ খবর পাওয়া পর্যন্ত ভূটানে কোনো করোনা রোগী নেই। ভুটান সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সন্দেহে কোয়ারেন্টাইন থাকা সর্বশেষ ১৪ জনকে বৃহস্পতিবার (১৯ মার্চ) ছেড়ে দেওয়া হয়েছে।
ভূটানের থিম্বুর সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কোয়ারেন্টাইন ব্যবস্থা ভূটানের জনগণ জীবন যাপনের একটি নতুন পদ্ধতি বলে মেনে নিয়েছেন। এছাড়াও ভারত সীমান্ত সংলগ্ন সবকটি চেকপোস্ট দিয়ে আসা যাওয়ার নিষেধাজ্ঞা জারি রয়েছে করেছে দেশটির সরকার।
এর আগে ভূটানের ভূটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং বলেছিলেন, অন্যান্য দেশের মতো আমরা আমাদের দেশকে করোনা থেকে বাঁচাতে প্রস্তুত। এর জন্য দেশজুড়ে সর্বত্র জীবাণুনাশক বিলি, মোবাইল করোনা পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে। সেই সঙ্গে বাধ্যতামূলক কোয়ারেন্টিন ব্যবস্থা। বর্তমানে করোনা ভাইরাস থেকে নিজেদের দূর্গ গড়ে তোলায় এই মুহূর্তে বিশ্বের নজড় কাটছে প্রাকৃতির সৌন্দয্যের লীলাভূমি খ্যাত দেশটি। তবে প্রশ্ন হচ্ছে, ভূটান কি আদৌ এই ভাইরাস বিরোধী যুদ্ধে দুর্গ টিকিয়ে রাখতে পারবে? হয়তো এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে।