admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২১ ৮:১৫ অপরাহ্ণ
ফাম হাই আনহ ভিয়েতনাম উদ্বাস্তুদের জীবন নিয়ে রাজনীতি বন্ধ করুন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল মঙ্গলবার এক ব্রিফিংয়ে বিশ্বব্যাপী উদ্বাস্তু পরিস্থিতির বিষয়টি তুলে ধরে। এসময় ভিয়েতনামের একজন কূটনীতিক সংশ্লিষ্ট সকল পক্ষকে উদ্বাস্তুদের জীবন বাঁচাতে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, উদ্বাস্তুদের জীবন নিয়ে রাজনীতি বন্ধ করা হোক।
সীমান্ত বা সমুদ্র অতিক্রম করার সময় যাতে কেউ মারা না যায় সেই বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হোক। ভিয়েতনাম প্লাস। জাতিসংঘে ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম হাই আনহ বলেন, উদ্বাস্তুদের ঢেউ ঠেকাতে মূল সমস্যা চিহ্নিত করার দিকে সংশ্লিষ্ট দেশ বা কর্তৃপক্ষকে নজর দিতে হবে। শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিরোধের মূল কারণগুলোকে ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলকভাবে বিবেচনা করতে হবে।
দেশগুলোকেও মানুষের মৌলিক চাহিদা পূরণ ও উন্নয়নের জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে। ভিয়েতনামি কূটনীতিক জোর দিয়ে বলেন, যাই ঘটুক না কেন জনগণের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। সংশ্লিষ্ট সকল পক্ষকে সীমান্ত অতিক্রমকারীদের জীবন বাঁচানোর বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে। এজন্য রাজনীতিকরণ এড়িয়ে চলতে হবে এবং সার্বভৌমত্বকে সম্মান করার নীতি মানতে হবে। অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা উচিত। আশ্রয়প্রার্থীদের শরণার্থীর মর্যাদা দিতে হবে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং অন্যান্য অংশগ্রহণকারীরা বলেন, অনিয়ন্ত্রিত সংঘাত, মহামারি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু ও শরণার্থীর সংখ্যা বাড়ছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতে মানবিক সহায়তা বৃদ্ধি করা প্রয়োজন।