admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মে, ২০২১ ১:৫২ অপরাহ্ণ
ভারত থেকে আসা ব্ল্যাক ফাঙ্গাসে বাংলাদেশে দুজন শনাক্ত হওয়া একজনের মৃত্যুর। করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যেই ভারতে ছড়িয়ে পড়ছে ব্ল্যাক ফাঙ্গাস তথা কালো ছত্রাক। পশ্চিমবঙ্গ হয়ে ভয়ানক এই ছত্রাক প্রবেশ করেছে বাংলাদেশে। দুজন শনাক্ত হওয়ার খবরের পর এবার জানা গেল একজনের মৃত্যুর কথা। রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। বারডেম হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর আজ মঙ্গলবার (২৫ মে) নিশ্চিত হওয়া গেছে, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসে আক্রান্ত ছিলেন ওই ব্যক্তি। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কয়েকদিন আগে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন।ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাককে চিকিৎসাবিদ্যার ভাষায় বলা হয় ‘মিউকোরমাইকোসিস’। করোনাভাইরাসে আক্রান্তরাই এই ছত্রাকের আক্রমণের শিকার হচ্ছেন। মূলত, করোনার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন তলানিতে গিয়ে ঠেকে, সেই সুযোগে এটি মানুষকে আক্রমণ করে।
দেশে এই ছত্রাকে মৃত্যুর খবর দেওয়ার আগে আজ (২৫ মে) সকালে দুজনের আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লাভলি বাড়ৈ জানিয়েছেন, আক্রান্ত দুজনের মধ্যে একজনের বয়স ৪৫ বছর এবং অপরজনের বয়স ৬০ বছর। তারা দুজনই করোনাভাইরাসে আক্রান্ত রোগী। উল্লেখ্য, ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ হলো- জ্বর, মাথাব্যথা, দৃষ্টি কমে যাওয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নাক ও চোখ লাল হয়ে যাওয়া, রক্তবমি ইত্যাদি।