হোম
আন্তর্জাতিক

ভারতে হাজার হাজার গৃহবধূ কেন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২১ ৮:৪৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ভারতে হাজার হাজার গৃহবধূ কেন আত্মহত্যা পথ বেছে নিচ্ছে ! সাম্প্রতিক এক জরিপে অংশ নেয়া নারীদের ৩০% বলেছেন, তারা স্বামীদের হাতে নিগ্রহ ও সহিংসতার শিকার হচ্ছেন। বিয়ের পর বেশির ভাগ ক্ষেত্রেই নারীর দৈনন্দিন জীবন সংসারে প্রাত্যহিকতার বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে ভারতে প্রতি বছর কেন হাজার হাজার গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন? সরকারের জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো – ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে ভারতে গত বছর ২২ হাজার ৩৭২ জন গৃহবধূ আত্মহত্যা করেছেন। অর্থাৎ ভারতীয় গৃহবধূদের মধ্যে আত্মহত্যার হার প্রতিদিন গড়ে ৬১ আর মিনিটের হিসাাবে প্রতি ২৫ মিনিটে একজন।

ভারতে ২০২০ সালে যে মোট এক লাখ ৫৩ হাজার ৫২টি আত্মহত্যার ঘটনা নথিভুক্ত করা হয়েছে – তার মধ্যে ১৪.৬% ক্ষেত্রেই আত্মহত্যা করেছেন গৃহবধূরা। আর মোট আত্মহত্যার ৫০ শতাংশেরও বেশি ঘটনায় গৃহবধূরাই আত্মহননের পথে গেছেন।
গত বছরের চিত্র কিন্তু কোন ব্যতিক্রম নয়। এনসিআরবি ১৯৯৭ সালে আত্মহত্যার পরিসংখ্যান সংকলন করতে শুরু করে এবং সেটা তারা করে পেশার ভিত্তিতে। সেখান থেকে দেখা যাচ্ছে ভারতে প্রতিবছর বিশ হাজারের বেশি গৃহবধূ আত্মহত্যা করছেন। ২০০৯ সালে এই সংখ্যা বেড়ে হয়েছিল ২৫ হাজার ৯২। রিপোর্টে এধরনের আত্মহত্যার জন্য সবসময়ই দায়ী করা হয়েছে পারিবারিক সমস্যা অথবা বিবাহ সংক্রান্ত সমস্যাকে। কিন্তু আসলেই ঠিক কি কারণে হাজার হাজার গৃহবধূ এভাবে নিজেদের জীবন শেষ করে দিচ্ছেন?

পারিবারিক সহিংসতাঃ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এর প্রধান কারণ ব্যাপক মাত্রার পারিবারিক সহিংসতা। সরকার পরিচালিত সাম্প্রতিক এক জরিপে অংশ নেয়া নারীদের ৩০% বলেছেন, তারা স্বামীদের হাতে নিগ্রহ ও সহিংসতার শিকার হচ্ছেন। সেইসাথে প্রতিদিন জীবনের ঘানি টানা আর সংসারের প্রাত্যহিক শ্রম তাদের দাম্পত্য জীবনকে কঠিন করে তুলছে, সংসারে তাদের জন্য দমবন্ধ করা অবস্থা তৈরি হচ্ছে। নারীরা আসলে অনেক সহনশীল, কিন্তু সহ্যেরও একটা সীমা রয়েছে, বলছেন বেনারস শহরের একজন চিকিৎসা মনোরোগ বিশেষজ্ঞ ডা. উষা ভার্মা শ্রীবাস্তব। বেশিরভাগ মেয়েরই ১৮ বছর হবার সাথে সাথেই বিয়ে হয়ে যায়, যেটা বিয়ের আইনগত বয়স।

সে স্ত্রী এবং পুত্রবধূ হয়ে শ্বশুর ঘরে যায় আর তার গোটা সময়টা কাটায় ঘরের চার দেয়ালের মাঝে-রান্না, ধোয়ামোছা আর ঘর গৃহস্থালির নানা কাজে। তার ওপর চাপিয়ে দেয়া হয় নানা ধরনের বিধিনিষেধ। ব্যক্তি স্বাধীনতা বলতে তার কিছুই প্রায় থাকে না। থাকে না আর্থিক স্বাধীনতাও – নিজস্ব অর্থ বলতে তার হাত থাকে প্রায় শূন্য। তার শিক্ষা বা ভবিষ্যতের স্বপ্ন সব কিছু তাকে বিসর্জন দিতে হয়। তার আশা আকাঙ্ক্ষার ধীরে ধীরে অপমৃত্যু শুরু হয়। ফলে হতাশা আর ব্যর্থতার গ্লানি তাকে গ্রাস করতে শুরু করে। তখন তার কাছে শুধু জীবনধারণ একটা যন্ত্রণার মত মনে হয়।

পরিসংখ্যানে গলদঃ ভারত যেখানে জাতীয় পর্যায়ে একটা আত্মহত্যা প্রতিরোধ কৌশল গড়ে তোলার কাজ করছে, সেখানে তথ্যের সত্যতা ও মানের দিকে নজর দেয়ার বিষয়টি অগ্রাধিকার দেয়া উচিত বলে ড.পাথারে মনে করেন। আপনি যদি আত্মহত্যার চেষ্টার পরিসংখ্যান দেখেন, সেটা এতই কম যা নিতান্তই হাস্যকর। পৃথিবীর অন্য যে কোন দেশের পরিসংখ্যান দেখুন – আত্মহত্যার চেষ্টার সংখ্যা সব জায়গায় আসল আত্মহত্যার সংখ্যার চেয়ে সাধারণত চার থেকে বিশ গুণ বেশি। কাজেই ভারত যদি গত বছর এক লাখ ৫০ হাজার আত্মহত্যা নথিভুক্ত করে থাকে, তাহলে আত্মহত্যার চেষ্টার পরিসংখ্যান হওয়া উচিত ছয় লাখ বা ৬০ লাখ।

ড. পাথারে বলছেন এই বিশাল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু ঝুঁকির মধ্যে প্রথম কাতারে রয়েছে এবং আত্মহত্যা প্রতিরোধে নেয়া যে কোন উদ্যোগে এদেরই টার্গেট করা উচিত। কিন্তু আমাদের পরিসংখ্যানের দুর্বলতা আমাদের সঠিক পথে এগোনর ক্ষেত্রে বড় বাধা,তিনি বলছেন। জাতিসংঘ বিশ্ব ব্যাপী আত্মহত্যার হার ২০৩০ সালের মধ্যে এক তৃতীয়াংশ কমানোর একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু গত বছর ভারতে আত্মহত্যার হার তার আগের বছরের তুলনায় ১০% বেড়ে গেছে। ফলে আত্মহত্যার হার নামিয়ে আনাটা আমাদের দেশের জন্য একটা অধরা স্বপ্ন।

নারীদের সহায়তার অভাবঃ ব্যাঙ্গালোর ভিত্তিক মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি অ্যাপ ওয়াইসার মনোরোগ বিশেষজ্ঞ চৈতালি সিনহা বলছেন, “চলমান পারিবারিক সহিংসতার মধ্যে জীবন কাটানোর পরেও অনেক নারী যে তাদের মাথা ঠিক রেখে জীবন চালাতে পারছেন, তার একটা বড় কারণ হল তাদের পেছনে ব্যক্তিগত সাহায্য সমর্থনের অপ্রাতিষ্ঠানিক উদ্যোগ। মিজ সিনহা এর আগে তিন বছর কাজ করেছেন মুম্বাইয়ের একটি সরকারি মনোরোগ হাসপাতালে। সেখানে তিনি আত্মহত্যার চেষ্টা করে শেষ পর্যন্ত ফিরে আসা নারীদের কাউন্সেলিং করেছেন। তিনি বলছেন, তিনি দেখেছেন নারীরা কীভাবে স্থানীয় ট্রেনে চলাচলের সময় ছোট ছোট সমর্থন গোষ্ঠী তৈরি করেছেন বা বাজারে শাকসব্জি কেনার সময় প্রতিবেশিদের নিয়ে ছোট দল গড়েছেন।

নিজের মনের কথা বলার মত তাদের আর কোন জায়গা তো নেই। অনেক সময় মনের সুস্থতা বজায় রাখতে তারা মাত্র একজনের সাথেও মনের কথা বলে হালকা হতে চান, বলছেন চৈতালি সিনহা। তিনি আরও বলছেন, মহামারি এবং লকডাউনের মধ্যে পারিবারিক সহিংসতা অনেক বেড়ে গেছে। আগে পুরুষরা কাজে বেরিয়ে গেলে এসব গৃহিণীরা সেই সময়টুকুতে নিরাপদ বোধ করতেন। মহামারির কারণে তাদের সেই জায়গাটাও হারিয়ে গেছে। লকডাউনের মধ্যে সারাক্ষণ ঘরে থাকা স্বামী বা অন্য নির্যাতনকারীদের হাতে তারা প্রায়ই পারিবারিক সহিংসতার শিকার হয়ে পড়েছেন। মহামারির মধ্যে তাদের চলাফেরা সীমিত হয়ে গেছে, ফলে তাদের সামান্য আনন্দ বা একটু মন হালকা করার যে সুযোগটুকু ছিল সেটা থেকেও তারা বঞ্চিত হয়েছেন।

ফলে পুঞ্জীভূত ক্ষোভ, মানসিক আঘাত আর দুঃখের পরিণতিতে শেষ রাস্তা হিসাবে আত্মহত্যার পথ বেছে নিতে দেখা গেছে এধরনের অনেক গৃহবধূকে। বিশ্বে যত মানুষ আত্মহত্যা করে, তার মধ্যে শীর্ষে রয়েছে ভারত। বিশ্ব ব্যাপী আত্মহত্যার পরিসংখ্যানের এক চতুর্থাংশ হল ভারতীয় পুরুষদের আত্মহত্যার ঘটনা। আর বিশ্বে ১৫ থেকে ৩৯ বছর বয়সীদের আত্মহত্যার পরিসংখ্যানে ভারতীয় নারীদের আত্মহননের হার ৩৬%।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 3 hours আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 5 hours আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 12 hours আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 1 day আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 1 day আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 2 days আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 5 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 5 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 5 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক