হোম
নির্বাচিত কলাম

ভারতে শিবকে কন্ডোম পরিয়ে বিতর্কে অভিনেত্রী সায়নী ঘোষ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২১ ১২:১৩ অপরাহ্ণ

ভারতে শিবকে কন্ডোম পরিয়ে বিতর্কে অভিনেত্রী সায়নী ঘোষ-এম কে নিউজ

ফাইল ছবি

ভারতে শিবকে কন্ডোম পরিয়ে বিতর্কে অভিনেত্রী সায়নী ঘোষ। শিবকে হিন্দুদের দেবতা শিবকে অপমান করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার আলাদা দুটি ঘটনায় ভারতে অভিযুক্ত হয়েছেন ওয়েব সিরিজ তান্ডবে’র নির্মাতারা এবং কলকাতার অভিনেত্রী সায়নী ঘোষ। পরিচালক আলি আব্বাস জাফর অ্যামাজন প্রাইমের জন্য ‘তান্ডব’ নামে যে ওয়েব সিরিজটি বানিয়েছেন সেখানে হিন্দু দেবদেবীদের পোশাকে অভিনেতারা কদর্য ভাষায় কথাবার্তা বলেছেন – এই অভিযোগে লখনৌর হজরতগঞ্জ পুলিশ স্টেশনে একটি এফআইআর বা প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা শলভ মণি ত্রিপাঠী সেই এফআইআরের একটি প্রতিলিপি টুইট করে জানিয়েছেন, তান্ডবের অভিযুক্ত পরিচালক ও অভিনেতাদের গ্রেপ্তার করতে রাজ্য পুলিশ মুম্বাইয়ের পথে রওনাও হয়ে গেছে।

ওদিকে, পশ্চিমবঙ্গে বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় ভিন্ন একটি এফআইআরে অভিযোগ এনেছেন, কলকাতার অভিনেত্রী সায়নী ঘোষের একটি টুইট একজন একনিষ্ঠ শিবভক্ত হিসেবে তাঁর ধর্মীয় বিশ্বাসে চরম আঘাত হেনেছে। কন্ডোম পরিয়ে’ বিতর্কে অভিনেত্রী, মুম্বাইতে তান্ডবের পোস্টারে কালি লেপছেন, জুতো মারছেন বিক্ষোভকারীরা। দু’হাজার পনের সালে করা অভিনেত্রী সায়নী ঘোষের ওই টুইটে দেখা যাচ্ছে একটি শিবলিঙ্গের ছবি, যাতে কন্ডোম পরাচ্ছেন এক মহিলা। ছবিটি থেকে বোঝা যাচ্ছে, ওই মহিলাকে এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট বুলাদি হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রাফিকের ভিতরে লেখা, বুলাদির শিবরাত্রি। পোস্টের ক্যাপশনে ছিল, এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর। এদিকে পুরনো সেই টুইট নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর সায়নী ঘোষ দাবি করেছেন, তাঁর অজান্তেই এই কদর্য টুইট-টি তাঁর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল – এবং তিনি জানতে পারামাত্র সেটি ডিলিট করে দিয়েছিলেন।

শিবকে কন্ডোম পড়ানোকে কেন্দ্র করে তান্ডব নিয়ে তান্ডবঃ ভারতে অ্যামাজন প্রাইমের নতুন ওয়েব সিরিজ তান্ডবের নির্মাতা ও অভিনেতাদের বিরুদ্ধে এখন যে কোনও মুহুর্তে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে। এই সিরিজের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে আহত করা হয়েছে, এই অভিযোগ মুম্বাই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা ও বিধায়ক রাম কদম। ম্বাইয়ে তান্ডবের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন বিজেপি নেতা রাম কদম তাঁর সেই পদক্ষেপের পর কেন্দ্রীয় তথ্য মন্ত্রণালয় অ্যামাজন প্রাইমের কাছে জবাবদিহিও তলব করে।

এরপর লখনৌতে হজরতগঞ্জ পুলিশ থানায় কর্মরত একজন সাব-ইনস্পেক্টর ‘তান্ডবে’র বিরুদ্ধে এফআইআর করেন সেই থানাতেই, এদিন সকালে যার প্রতিলিপি টুইট করেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথের একজন ঘনিষ্ঠ সহযোগী। মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা শলভ মণি ত্রিপাঠী সেই সঙ্গেই লেখেন, “মানুষের অনুভূতি নিয়ে খেললে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে তা কিছুতেই সহ্য করা হবে না। টিম তান্ডবের বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ আনা হয়েছে, কারণ তারা শস্তা ওয়েব সিরিজের নামে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে। গ্রেপ্তারের জন্য তৈরি হোন! কয়েক ঘন্টা পরেই সোমবার আর একটি টুইটে তিনি অভিযুক্ত হিসেবে তান্ডবের পরিচালক আলি আব্বাস জাফর, প্রযোজক হিমাংশু মেহরা, লেখক গৌরব সোলাঙ্কি ও অভিনেতা সাইফ আলি খানের নাম করেন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে উত্তরপ্রদেশ পুলিশের একটি দল সড়কপথে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানা গেছে।

কলকাতায় কন্ডোম বিতর্কঃ এদিকে কলকাতায় বিতর্ক শুরু হয়েছে অভিনেত্রী সায়নী ঘোষের পুরনো একটি টুইট নিয়ে, যেখানে তাঁর অ্যাকাউন্ট থেকে শিবলিঙ্গকে কন্ডোম পরানোর ছবি পোস্ট করা হয়েছিল। যদিও অনেকে বলছেন, ওই ছবি থেকে স্পষ্ট এইডসের বিরুদ্ধে সচেতনতা অভিযানের অংশ হিসেবেই সেটি পোস্ট করা হয়েছিল – অনেকে আবার দেবদেবীদের নিয়ে এই ধরনের চটুলতা ও অশ্লীলতা মেনে নিতে পারছেন না। ত্রিপুরা ও মেঘালয়ের সাবেক রাজ্যপাল ও প্রবীণ রাজনীতিবিদ তথাগত রায় গত শনিবার কলকাতার রবীন্দ্র সরোবর থানায় একটি অভিযোগ দায়ের করে লেখেন, “ওই টিভি অভিনেত্রীর করা টুইটে একজন একনিষ্ঠ শিবভক্ত হিসেবে আমার ধর্মীয় বিশ্বাস আহত হয়েছে।

পঁচিশ বছর আগে তিনি পায়ে হেঁটে কৈলাস-মানস সরোবর পাড়ি দিয়ে শিবের পূজা দিতেও গিয়েছিলেন, এই তথ্য জানিয়ে তথাগত রায় ভারতীয় দন্ডবিধির ২৯৫এ ধারায় ওই অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। ২৯৫-এ ধারায় ধর্ম বা জাতপাতের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ও শত্রুতা ছড়ানোর অভিযোগ আনা যায়। রোববার গুয়াহাটির পল্টনবাজার থানায় এবং ব্যাঙ্গালোরের আর একটি পুলিশ থানাতেও সায়নী ঘোষের বিরুদ্ধে একই অভিযোগে এফআইআর আনা হয়েছে। ওই দুটি রাজ্যে, যথাক্রমে আসাম ও কর্নাটকে, বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। টুইটারে সায়নী ঘোষ ইতিমধ্যে আত্মপক্ষ সমর্থন করে লিখেছেন, আমার নিজের ধর্মের অনুভূতিকে আঘাত করার কোনও অভিপ্রায় কখনওই আমার ছিল না। তিনি আরও দাবি করেন, বছরকয়েক আগে ওই পোস্টটি করা হয়েছিল তাঁর অগোচরে – এবং তিনি জানতে পারামাত্র সেটির নিন্দা করে তা মুছে দিয়েছিলেন এবং মানুষকেও সেটা জানিয়েছিলেন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 17 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 17 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক