হোম
দুর্ঘটনা

ভারতে কয়লা আনতে গিয়ে দুই বাংলাদেশী যুবকের মৃত্যু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে চোরাই পথে কয়লা আনতে গিয়ে ফের দুই বাংলাদেশী যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগেও একই সীমান্তে গত ১৪ মার্চ কয়লা আনতে গিয়ে আরও এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গত(১৮ মার্চ সোমবার) সন্ধ্যার দিকে টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক স্কুল এন্ড কলেজ এর পিছনের কবরস্থান এলাকা সংলগ্ন ভারত সীমান্তের কয়লার কোয়ারির ভেতর। নিহত দুজন হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমা নয়াপাড়া গ্রাামের সাহাব উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (২৪) ও রমজান আলীর ছেলে মুখলেস মিয়া(২৩)। তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে চোরাই কয়লা আনতে গিয়ে যেন থামছেইনা বাংলাদেশীদের মৃত্যুর মিছিল। তবুও থেমে নেই সীমান্ত দিয়ে কয়লা চোরাচালান। চোরাই কয়লা আনতে গত পাঁচ দিনের ব্যবধানে তিন বাংলাদেশী যুবকের মৃত্যুর ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী উদাসীনতার কারণেই এইসব দূর্ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসীন্দারা ক্ষোভে ফেটে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে একটি কয়লা শ্রমিকের গ্রুপ টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ এলাকার ভারত সীমান্তে বাংলাদেশীর করা চোরাই কয়লার কোয়ারির ভেতরে প্রবেশ করে। কোয়ারীর ভিতর থেকে কয়লার বস্তা নিয়ে আসার সময় উপর থেকে হঠাৎ করে মাটি চাপা পড়ে নিহত দুই যুবকের উপর। পরে খবর পেয়ে রাত ৯টার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন। তবে পৃথক এ দুই ঘটনায় টেকেরঘাট বিজিবির ক্যাম্প কমান্ডার কোনো মন্তব্য করতে রাজি হননি। এলাকাবাসী জানান, স্থানীয় একটি প্রভাবশালী কয়লা চোরাকারবারি সিন্ডিকেট চক্রের সদস্যরা সীমান্তের হতদরিদ্র পরিবারের যুবকদের অতি লাভের প্ররোচনা দিয়ে উদ্বুদ্ধ করে। পরে চোরাকারবারিদের প্ররোচনায় পড়ে সীমান্তের হতদরিদ্র পরিবারের যুবকরা চোরাই পথ ব্যবহার করে ভারতে গিয়ে চোরাই কয়লা কোয়ারী থেকে কয়লা আনতে কোয়ারীতে প্রবেশ করে। পরে ভারত সীমান্তে করা বাংলাদেশীদের ওইসব চোরাই কয়লার কোয়ারী থেকে কয়লা নিয়ে আসার সময় কখনো কোয়ারীর মাটি ও পাথর চাঁপায় এ-সব দূর্ঘটনার শিকার হচ্ছে বাংলাদেশীরা।

প্রতিনিয়ত এসব দূর্ঘটনায় বাংলাদেশী হতদরিদ্র শ্রমিকদের মৃত্যুর মিছিল বাড়লেও সীমান্তে চোরাচালান রোধে এপর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ চোখে পাড়েনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 17 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 24 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক