হোম
আন্তর্জাতিক

ভারতের হায়দ্রাবাদে একজন তরুণী পশু চিকিৎসক নৃশংস গণধর্ষণ ও হত্যাকান্ডের শিকার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০১৯ ৭:৩১ পূর্বাহ্ণ

rep-india-mknewsbd

ফাইল ছবি

ধর্ষণকারী কোন ধর্মের,ভারতে বিতর্ক যখন তা নিয়ে দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে শনিবার কলকাতায় প্রতিবাদ ভারতের হায়দ্রাবাদে একজন তরুণী পশু চিকিৎসক নৃশংস গণধর্ষণ ও হত্যাকান্ডের শিকার হওয়ার পর ধর্ষণকারীদের ধর্মীয় পরিচয় নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে ওই শহরেরই একজন বিজেপি বিধায়কের বিরুদ্ধে। ধর্ষণকারীরা নিশ্চয় মুসলিমই হবেন,রাজা সিং নামে ওই বিজেপি এমএলএ সোশ্যাল মিডিয়াতে এমন ইঙ্গিত করার পর হায়দ্রাবাদের বিভিন্ন মুসলিম সংগঠন তার তীব্র নিন্দা করেছে।এরপর হায়দ্রাবাদের পুলিশ পর্যন্ত ঘোষণা করতে বাধ্য হয়েছে, অভিযুক্তদের মধ্যে হিন্দু-মুসলিম উভয় ধর্মের লোকজনই আছে। এদিকে ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সাইট বা টুইটার অ্যাকাউন্টে খোলাখুলিই প্রশ্ন তোলা হচ্ছে, ধর্ষণের অভিযোগ যখন মুসলিমদের দিকে তখন দেশের সেলেব্রিটিরা কেন নীরব?

গত বুধবার রাতে হায়দ্রাবাদ শহরের একটি টোল প্লাজার কাছে কয়েকজন ট্রাকচালক ও খালাসি মিলে একজন তরুণী পশুচিকিৎসককে গণধর্ষণ করে এবং পরে গলা টিপে তাকে হত্যা করে তার দেহটিও জ্বালিয়ে দেয়।

কাঠুয়ার ধর্ষণকারীদের সাজার দাবিতে শ্রীনগরে কাশ্মীরি নারীদের প্রতিবাদ

কাঠুয়ার ধর্ষণকারীদের সাজার দাবিতে শ্রীনগরে কাশ্মীরি নারীদের প্রতিবাদ

এই নৃশংস ও ভয়াবহ অপরাধের বিরুদ্ধে তেলেঙ্গানা-সহ সারা দেশেই তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। কিন্তু হায়দ্রাবাদের শাদনগর থানার সামনে মানুষ যখন দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন শহরেরই বিজেপি বিধায়ক রাজা সিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি এই ঘটনা থেকে সাম্প্রদায়িক ফায়দা লোটার চেষ্টা করছেন। ওই ঘটনায় প্রথম অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে রাজা সিং সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বলেন,আমার আশা ছিল, এত ঘৃণ্য কাজ ঠিক মোহাম্মদ বা ওই রকম নামের কেউই করে থাকবে। একজন গ্রেপ্তার হয়েছে, এখন দেখা যাক বাকি তিনজনকে কখন পুলিশ আটক করে! যথারীতি এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েন হায়দ্রাবাদের মুসলিমরা।

বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত হায়দ্রাবাদের বিজেপি এমএলএ রাজা সিং

বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত হায়দ্রাবাদের বিজেপি এমএলএ রাজা সিং

আহমদউল্লা হুসেইনি নামে মুসলিম সমাজের নেতৃস্থানীয় একজন রাজা সিংকে পাল্টা হুমকি দিয়ে বলেন,হায়দ্রাবাদের দুর্ভাগ্য যে তারা আপনার মতো লোককে ভোটে জিতিয়েছে। হয় আপনি মুসলিমদের নিশানা করতে চাইছেন, অথবা এই ঘটনা ঘটবে সেটা আপনার আগে থেকে জানা ছিল। এদিকে এই ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনা সাম্প্রদায়িক মোড় নিতে পারে, এই আশঙ্কায় পুলিশও তড়িঘড়ি বিবৃতি দিয়ে জানায় – অভিযুক্ত চারজনের নাম হল জল্লু শিভা, জল্লু নভিন, মোহাম্মদ আরিফ ও চিন্তাকন্ঠা চেন্নাকেশাভালু। হায়দ্রাবাদ পুলিশের ডিজিপি প্রকাশ রেড্ডি সেই সঙ্গেই বলেন, “এই অপরাধের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই – কারণ অভিযুক্তদের মধ্যে উভয় ধর্মের লোকজনই আছেন। যারা একে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধেও আমরা কঠোর ব্যবস্থা নেব, জানান তিনি। সাহিত্যিক তিলোত্তমা মজুমদারও বিবিসিকে বলছিলেন, এই ঘৃণিত অপরাধীরা আসলে হিন্দু বা মুসলিম কিছুই হতে পারেন না। তার কথায়,যারা এই চূড়ান্ত অনৈতিক অপরাধ করতে পারেন, তারা তো আসলে কোনও ধর্মেরই নন – কারণ তাদের মধ্যে থেকে মানবিকতা জিনিসটাই অন্তর্হিত হয়েছে। এদেরকে কেউ যদি ‘জান্তব’ বলেন সেখানেও আমি আপত্তি করব, কারণ যাদের আমরা পশু বা মানবেতর প্রাণী বলে থাকি তাদের জীবনযাপনেও কিন্তু একটা নীতি, একটা ধরন বা নির্দিষ্ট ঋতুকাল কাজ করে।

সাহিত্যিক তিলোত্তমা মজুমদার

সাহিত্যিক তিলোত্তমা মজুমদার

মানুষই একমাত্র প্রাণী, যারা প্রতি মুহুর্তে সেই নৈতিকতা লঙ্ঘন করে। আর সেই লঙ্ঘন প্রতি বছর কোথাও না-কোথাও ঘটেই চলেছে – কখনও কাঠুয়া বা দিল্লিতে হয়েছে, আজ হায়দ্রাবাদে হল, এর আগে কামদুনি বা কোচবিহারেও হয়েছে! তিনি আরও মনে করছেন, ভারতের বাস্তবতাই হল এই সব ঘটনাকেই ধর্ম বা রাজনীতির প্রিজম দিয়ে দেখার চেষ্টা করা। তিলোত্তমা মজুমদারের কথায়, “আরও বড় দুর্ভাগ্যের বিষয় এই ধরনের ঘটনাতে অনেকে প্রতিবাদ করলেও আবার অনেকেই কিন্তু প্রতিবাদ করতেও এগিয়ে আসেন না। বরং এই ঘটনাগুলোকে যে ধর্মীয় মেরুকরণের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়,তারা সেই মেরুকরণের দিকেই সায় দিয়ে বসেন।

জম্মুর কাঠুয়াতে যে মন্দিরে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছিল

জম্মুর কাঠুয়াতে যে মন্দিরে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছিল

যেমন আমি বহু লোককেই বলতে শুনেছি, অমুক সম্প্রদায়ের লোকজনই তো বেশি অপরাধ করে, কাগজ খুললেই তো দেখি অপরাধী হিসেবে ওদের নামই বেশি!”আর এই পটভূমিতেই পোস্টকার্ড নিউজের মতো বিজেপি-পন্থী প্ল্যাটফর্ম প্রশ্ন তুলেছে, কাঠুয়া এবং হায়দ্রাবাদের ঘটনায় ভারতের লিব্যারাল ও সেকুলার (উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ) বলে পরিচিত তারকাদের দৃষ্টিভঙ্গিতে কেন ফারাক দেখা যাচ্ছে? তারা বলছে, “কাঠুয়ার ঘটনায় যেখানে মূল ধর্ষণকারী ছিলেন হিন্দু মন্দিরের পুরোহিত – সেখানে জাভেদ আখতার, রাজদীপ সারদেশাই, বরখা দত্ত-রা অজস্র টুইট করলেও হায়দ্রাবাদের ঘটনা নিয়ে তারা কিছু বলছেন না কেন? অবশ্য হায়দ্রাবাদেও বাকি তিন হিন্দু অভিযুক্ত আটক হওয়ার পর পোস্টকার্ড নিউজ সেই টুইট মুছে ফেলেছে, বিধায়ক রাজা সিংও আর মুখ খোলেননি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুর আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জনে মৃত্যু।
দুর্ঘটনা 12 hours আগে

বগুড়ায় বাজার সমিতির সা: সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে
অপরাধ 17 hours আগে

সাভারের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর
ঢাকা 17 hours আগে

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 1 day আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 1 day আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 1 day আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 2 days আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক