হোম
নির্বাচিত কলাম

ভারতের বিশ্বরেকর্ড দৈনিক করোনা শনাক্ত রোগীর সংখ্যায়।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২১ ১১:১০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ভারতের বিশ্বরেকর্ড দৈনিক করোনা শনাক্ত রোগীর সংখ্যায়। গত চব্বিশ ঘন্টায় প্রায় ৩ লাখ ১৫ হাজার নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছেন বলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে – যা একটি নতুন বিশ্বরেকর্ড। মহামারি শুরু হওয়ার পর থেকে দুনিয়ার কোনও দেশে কখনও এক দিনে এত নতুন রোগী পাওয়া যায়নি। একই দিনে ভারতে মারা গেছেন ২ হাজার ১০৪ জন কোভিড রোগী, সেটিও সে দেশে একটি রেকর্ড। এর মাধ্যমে ভারতে এপর্যন্ত মোট কোভিড রোগীর সংখ্যা গিয়ে ঠেকল ১ কোটি ৬০ লক্ষে, যা আমেরিকার ঠিক পরেই।

ভারতের স্বাস্থ্য অবকাঠামো কোভিডের এই বিধ্বংসী সেকেন্ড ওয়েভকে সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে। হাসপাতালে বেড, অক্সিজেন বা জীবনদায়ী ওষুধের অভাবে অসংখ্য মানুষ কার্যত বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন বলেও অভিযোগ উঠছে। বস্তুত ভারতে গত কয়েকদিনে কোভিডের সংক্রমণ যে মারাত্মক তীব্রতায় আঘাত হেনেছে, গত বছরের প্রথম আঘাতের সময়ও তা অকল্পনীয় ছিল। রাজধানী দিল্লিতে বিভিন্ন হাসপাতালের সামনে গিয়ে দেখা যায় গুরুতর অসুস্থ রোগীদের স্ট্রেচারে নিয়ে তাদের পরিজনরা অসহায়ভাবে ছুটোছুটি করছেন। কিংবা একটা বেডের জন্য বা ডাক্তারকে দিয়ে একবার রোগীকে পরীক্ষা করানোর জন্য তারা কাকুতি-মিনতি করছেন।

মরণাপন্ন অবস্থায় অজস্র রোগী হাসপাতালে আসছেন, রাত ভোর হওয়ার আগেই তাদের অনেকেরই জীবন শেষ হয়ে যাচ্ছে। সেকেন্ড ওয়েভে এসে ভারতে রোজ যে এই লক্ষ লক্ষ রোগী কোভিডে আক্রান্ত হচ্ছেন, তার আসল কারণটা যে ঠিক কী তা নিয়ে বিশেষজ্ঞরা খুব নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। ভারতে ভাইরাসের একটি ডাবল মিউটেটেড ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে এটা যেমন ঠিক, তেমনি সারা দেশে কোভিড প্রোটোকল মানার ক্ষেত্রেও দেখা গেছে চূড়ান্ত শিথিলতা। গত দেড় মাসে হরিদ্বারের কুম্ভমেলায় জড়ো হয়েছেন লক্ষ লক্ষ হিন্দু পুণ্যার্থী, পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সব দলের নেতারাই ভাষণ দিয়েছেন বড় বড় জনসভায়।

আক্রান্তদের মধ্যেও যে হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছেন তার একটা বড় কারণ অবশ্যই অক্সিজেনের অভাব। দিল্লির একটি হাসপাতালের ওয়েটিং এরিয়ায় এক ভদ্রমহিলা তার ভাই বালাজিকে বাঁচানোর চেষ্টা করছিলেন জোরে জোরে ধাক্কা দিয়ে। ছিল না কোনও অক্সিজেন। ওই ব্যক্তি ধীরে ধীরে শ্বাসকষ্টে নেতিয়ে পড়ছিলেন, দেখাযায় তার কয়েক মিনিট পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন দুই সন্তানের ওই পিতা। দেশের বহু হাসপাতালে মাত্র কয়েক ঘন্টার মতো অক্সিজেন অবশিষ্ট আছে বলে বিভিন্ন রাজ্য থেকেই খবর আসছে। মহামারির প্রথম ধাক্কা সামলানোর ক্ষেত্রে কিছুটা সাফল্য পাওয়ার পর সরকারের মধ্যে যে প্রবল আত্মতুষ্টি এসেছিল, এবং দ্বিতীয় ধাক্কা ঠেকানোর জন্য দেশে কার্যত কোনও প্রস্তুতিই ছিল না তা বলতেও দ্বিধা নেই মৃতদের পরিজনদের।

কোভিডে সদ্য মা-কে হারানো গাজিয়াবাদের এক বাসিন্দা শ্মশানঘাটে দাঁড়িয়েই সংবাদ মাধ্যমকে বলছিলেন, আসলে দেশ হিসেবে আমরা এর জন্য একেবারেই তৈরি ছিলাম না। মাকে এভাবে চলে যেতে দেখাটা যে কত যন্ত্রণার মাত্র ৫৯ বছর বয়স ছিল, সদ্য অবসর নিয়ে ভেবেছিলেন এবার বাকি জীবনটা পরিবারের সঙ্গে আনন্দে কাটাবেন। আর এখন মা চিতায় শুয়ে আছেন মুম্বাইয়ের এক চিকিৎসক ত্রুপ্তি গিলাডার একটি ভিডিও বার্তা এ সপ্তাহে দেশে ভাইরাল হয়ে উঠেছিল, যেখানে তিনি প্রায় কাঁদতে কাঁদতে বলছিলেন কী অসহায় অবস্থার মধ্যে তারা রয়েছেন।

মুম্বাইতে রোগীদের আইসিইউতে বেড দেওয়া যাচ্ছে না, চিকিৎসা দেওয়া যাচ্ছে না। ৩৫ বছরের তরুণ পর্যন্ত ভেন্টিলেটরে শুয়ে কাতরাচ্ছেন, আর ডাক্তাররা কোনও সাহায্যই করতে পারছেন না! বলেছিলেন তিনি। ড: গিলাডাও দেওয়া এক সাক্ষাৎকারে এদিন বলেন, গত বছর তবু এই ভাইরাসকে না-ঠেকাতে পারার হাজারটা কারণ ছিল। কিন্তু এখন যেভাবে গোটা দেশ কোভিডের মোকাবিলায় হিমশিম খাচ্ছে, সেই মর্মান্তিক ব্যর্থতার আসলে সত্যিই কোনও অজুহাতই হয় না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 13 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক