admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২১ ৭:৩১ অপরাহ্ণ
ভারতের প্রতিরক্ষা প্রধান হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত মারা গেছেন। এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে আজ বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে তামিলনাড়ু রাজ্যের নীলগিরী জেলায় তাকে বহনকারী সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে বিপিন রাওয়াত, তার পরিবার এবং আরও কয়েকজন সামরিক কর্মকর্তা ছিলেন। সবমিলিয়ে ১৪ জন যাত্রী নিয়ে এটি বিধ্বস্ত হয়।
ঘটনাস্থলেই ৫ জনের নিহত হওয়ার খবর জানা গেছে। এরপর একে একে মারা যান আরও ৮ জন। অর্থাৎ, ১৪ আরোহীর মধ্যে ১৩ জনই মারা গেছেন। দুর্ঘটনার পর জেনারেল বিপিন রাওয়াতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী মাধুলিকা রাওয়াতও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, বুধবার সকালে দিল্লি থেকে তামিলনাড়ুর নীলগিরি জেলার সুলুর সামরিক ঘাঁটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন বিপিন রাওয়াত। কাজ শেষে সেখান থেকে থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নীলগিরিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। যে একজন এখনও জীবিত আছেন, তার সবার অবস্থা আশঙ্কাজনক।