হোম
আন্তর্জাতিক

ভারতের এক দলিত কিশোরীকে ৫ বছর ধরে ৬৪ জন মিলে ধর্ষণের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ কেরালার বাসিন্দা ১৮ বছরের এক কিশোরী অভিযোগ করেছে গত পাঁচ বছর ধরে ৬৪ জন ব্যক্তির হাতে সে যৌন নির্যাতনের শিকার হয়েছে । দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালার বাসিন্দা এক ১৮ বছর বয়সী দলিত কিশোরীকে গত পাঁচ বছর ধরে ৬৪ জন পুরুষ যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছে। তার বয়স যখন মাত্র ১৩ বছর ছিল, তখন থেকেই সে যৌন নিগ্রহের শিকার হতে শুরু করে।

পুলিশ এখনও পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করতে পেরেছে। তারা পুলিশ হেফাজতে থাকায় তাদের কোনও বক্তব্য প্রকাশ্যে আসে নি। পুলিশ বলছে, অভিযুক্তদের বয়স ১৭ বছর থেকে ৪৭ বছর পর্যন্ত এবং এদের মধ্যে যেমন রয়েছে ওই কিশোরীর প্রতিবেশীরা, তার খেলার প্রশিক্ষক এবং বাবার বন্ধুরাও। অভিযুক্তদের মধ্যে প্রথম নামটি ওই কিশোরীর প্রতিবেশী এবং তার ছোটবেলার বন্ধুর। এক সরকারি কর্মসূচীর অধীনে কয়েকজন মনোবিদ ওই কিশোরীর বাড়িতে গিয়েছিলেন। তখনই গোটা ঘটনা জানা যায়।

পতনমথিট্টা জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট নন্দকুমার এস বিবিসিকে জানিয়েছেন যে এখনও পর্যন্ত ১৮টি মামলা দায়ের হয়েছে, এগুলির মধ্যে রয়েছে দলিত শ্রেণীর মানুষের বিরুদ্ধে হওয়া অপরাধ-রোধী আইন এবং শিশু-কিশোরদের ওপরে যৌন নিগ্রহ রোধ আইন। পুলিশী তদন্ত এখনও চলছে, তাই পরবর্তী সময়ে আরও নতুন মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানাচ্ছে। গোটা ঘটনার তদন্তে ২৫ সদস্যের একটি দল গঠন করেছে সেরাজ্যের সরকার।

ছোটবেলার বন্ধুই প্রথম নির্যাতন চালায়ঃ সংবাদ পোর্টাল নিউজ মিনিট জানাচ্ছে ওই কিশোরী যখন ১৩ বছর বয়সী ছিল, তখনই প্রথমবার সে যৌন নিগ্রহের শিকার হয়। তার পাড়ার ছোটবেলার এক বন্ধুই তাকে প্রথম যৌন নিগ্রহ করে এবং সেই ঘটনার কিছু ছবিও তুলে রাখে সে। এই বন্ধুর নামই অভিযুক্তদের তালিকায় এক নম্বরে আছে। পতনমথিট্টা জেলার ক্রাইম ব্রাঞ্চের মুখপাত্র সঞ্জীব এম বিবিসিকে বলেন, “প্রথম অভিযুক্তের মোবাইলে যৌন নিগ্রহের প্রমাণ পাওয়া গেছে। এই ভিডিও দেখিয়েই সে কিশোরীকে ব্ল্যাকমেইল করে যৌন নিগ্রহ চালাত। আবার তার বন্ধুদের কাছেও নিয়ে যেত কিশোরীটিকে। পরবর্তীতে ওই কিশোরীর ১৬ বছর বয়সে সেই বন্ধুই আবারও যৌন নিগ্রহ করে। এবার সেই যৌন নিগ্রহের ভিডিও করে সেটা বেশ কয়েকজনের সঙ্গে শেয়ার করে দেয় ওই প্রতিবেশী। সেইসব ব্যক্তিরা পরবর্তী কয়েক বছর ধরে যৌন নিগ্রহ চালাতে থাকে।

ক্রীড়া প্রশিক্ষকও যৌন নিগ্রহ চালায়ঃ জেলা শিশু-কিশোর কল্যাণ কমিটির প্রধান, আইনজীবী এন রাজীব বিবিসিকে বলেছেন যে যৌন নিগ্রহের শিকার হওয়া ওই কিশোরী একজন অ্যাথলেট। খেলার জন্য নানা শিবিরে তাকে যেতে হত। সেখানেও যৌন নিগ্রহের শিকার হতে হয় তাকে। পুলিশ বলছে গত পাঁচ বছরে ওই কিশোরীকে অন্তত তিনবার গণ-ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। তদন্তকারীরা বলছেন, ওই কিশোরীর ছোটবেলার যে বন্ধু প্রথমবার তাকে যৌন নিগ্রহ করেছিল, সে অন্তত একবার গণ-ধর্ষণেও হাজির ছিল। অভিযোগ, ওই কিশোরী প্রথমবার গণ-ধর্ষণের শিকার হন তার বাড়ির পাশেই। পতনমথিট্টা জেলা ক্রাইম ব্রাঞ্চের মুখপাত্র সঞ্জীব এম বিবিসিকে বলেছেন, “অভিযুক্তরা ওই কিশোরীর বাবার ফোন নম্বরে কল করত এবং সে তাদের সবার নম্বর ওই ফোনেই সেভ করে রেখেছিল। বাবার ফোনে আসা এরকম ৪০ জন অভিযুক্তদের কল সে সেভ করে রেখেছিল। ওই ফোন থেকে তথ্য যোগাড় করেই পুলিশ এখন বাকি অভিযুক্তদের সন্ধান করছে।

যেভাবে ঘটনা জানা গেলঃ ওই কিশোরীর পরিবার অবশ্য গোটা ঘটনার কিছুই জানত না। গত মাসে যখন ওই কিশোরীর বাড়িতে কয়েকজন মনোবিদ যান, তখনই ব্যাপারটা জানা যায়। ওই মনোবিদরা শিশু-কিশোর কল্যাণ কমিটিকে জানায় ঘটনাটি। শিশু-কিশোর কল্যাণ কমিটির প্রধান, আইনজীবী এন রাজীব বলছিলেন, কুটুম্বশ্রী স্নেহিতা নামের একটি সরকারি কর্মসূচীর অধীনের কয়েকজন কাউন্সেলর বিস্তারিত পারিবারিক তথ্য যোগাড় করছিলেন। পরিবারগুলিকে পরামর্শ দেওয়া হয়ে থাকে যে নিজেদের সমস্যাগুলির কীভাবে মোকাবিলা করতে হবে। যৌন নিগ্রহের শিকার এই কিশোরী যখন তার স্কুলের কথা বলতে চাইছিল, কিন্তু সে জেদ ধরে যে কোনও একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলবে। ওই মনোবিদ-কাউন্সেলর সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেন। তার মানসিক কাউন্সেলিং করা হচ্ছে এখন। সে মনোবিদের সামনে মুখ খুলছে, ১৩ বছর বয়স থেকে কীভাবে সে যৌন নিগ্রহের শিকার হয়েছে, তা জানাচ্ছে,” বলছিলেন মি. রাজীব।

তিনি এও বলছিলেন যে কিশোরীটি যখন তাদের সঙ্গে কথা বলছিল, তখন তার মা বাইরে অপেক্ষা করছিলেন। সাধারণত শিশু-কিশোর কল্যাণ কমিটিগুলি স্থানীয় থানায় এধরণের ঘটনার খবর জানিয়ে দেয়। তবে মি. রাজীব বলছিলেন, আমাদের মনে হয়েছিল যে এটা অনেক গুরুতর ঘটনা। তাই আমি সরাসরি জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করি। তার নিরাপত্তার খাতিরে একটি শিশু-কিশোর হোমে তাকে এবং তার মাকে রাখা হয়েছে।

নারী অধিকার সংগঠনগুলি কী বলছে?
নারী অধিকার সংগঠন ‘সখী’র আইনজীবী সন্ধ্যা জনার্দন পিল্লাই বিবিসিকে বলেছেন,এই ঘটনা প্রমাণ করে দিল যে শিশু-কিশোরীদের যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য শুধু আইন করা যথেষ্ট নয়। তার কথায়, “শিশু-কিশোরীদের নিরাপদে রাখার গোটা ব্যবস্থাতেই যে গলদ আছে, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। এছাড়াও, যৌন নির্যাতনের শিকার কিশোরীটি গরীব এবং দলিত পরিবারের সদস্য। সামাজিক অবস্থানের দিক থেকে এই কিশোরীটি তাই সবথেকে ঝুঁকির মুখে রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 15 hours আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 15 hours আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 15 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 15 hours আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 15 hours আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: ফাহিমের শৈশবকে হত্যা করল কারা? রাষ্ট্র ও রাজনীতিবিদদের
নাগরিক ভাবনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক