admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার গতকাল বৃহস্পতিবার পূর্ব অরুণাচল প্রদেশে দুর্ঘটনার শিকার হয়েছে। হেলিকপ্টারটিতে দুইজন পাইলট ও তিনজন ক্রু সদস্য ছিলেন। তারা নিরাপদে আছেন, তবে কপ্টারটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। গত ছয় মাসে এটি এ ধরনের চতুর্থ ঘটনা। খবর এনডিটিভির। খবরে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি অরুণাচল প্রদেশে বিধ্বস্ত হয়।
ঘটনাটি ঘটেছে জেলার ছাগলগাম সার্কেলের অধীনে রোছাম হেলিপ্যাডের কাছে। হেলিকপ্টারটি সেখানে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালাচ্ছিল। ভারতীয় বিমান বাহিনী সূত্র জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে পূর্ব অরুণাচল প্রদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে ঘটনার পেছনের কারণ খুঁজে বের করতে অধিকতর তদন্ত চালানো হবে। কপ্টারটিতে দুই পাইলটসহ মোট পাঁচজন ক্রু ছিলেন। একজন ক্রু সদস্য ছাড়া বাকি সবাই অক্ষত আছেন।
গত ৬ মাসে এটা এ ধরনের চতুর্থ ঘটনা। আগের দুটি ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় পাইলটরা। গত সেপ্টেম্বরে জম্মু ও কাশ্মিরের উধমপুর জেলার পাটনিটপ পর্যটন রিসোর্টের কাছে শিব গড় ধর এলাকায় একটি পাহাড়ে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হলে দুই পাইলট নিহত হন। তারও আগে পাঠানকোটের কাছে রঞ্জিত সাগর বাঁধ হ্রদে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর দুই পাইলট নিহত হন।