হোম
নির্বাচিত কলাম

ভারতসহ ৮টি দেশের সঙ্গে আকাশপথে অনির্দিষ্টকালের জন্য যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জুলাই, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ সহ পাশাপাশি বিশ্বের অনেক দেশে বয়ে যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। এই অবস্থায় ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ভারতসহ ৮টি দেশের সঙ্গে আকাশপথে অনির্দিষ্টকালের জন্য যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে ১২টি দেশের ক্ষেত্রে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। ভারত ছাড়া বাকি দেশগুলো হলো- নেপাল, মঙ্গলিয়া, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, নামিবিয়া, পানামা ও তিউনিশিয়া।

আজ সোমবার এক সার্কুলারে বেবিচক জানায়, এই ৮ দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। আবার বাংলাদেশ থেকেও কেউ এসব দেশে যেতে পারবে না। একই সঙ্গে বিগত ১৫ দিনের মধ্যে যারা এসব দেশ ভ্রমণ করেছেন তারা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। সার্কুলারে আরো বলা হয়, এই ৮ দেশে অবস্থানরত বাংলাদেশি পর্যটকরা বাংলাদেশে আসতে পারবেন, তবে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস থেকে বিশেষ অনুমতি নিতে হবে।

সেক্ষেত্রে বাংলাদেশে পৌঁছার আগেই তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে এবং এর খরচ সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। অন্যদিকে, সার্কুলারে ১২টি দেশের বিষয়ে পৃথক নির্দেশনা জারি করেছে বেবিচক। দেশগুলো হলো- ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা, মালয়েশিয়া, মালদ্বীপ, যুক্তরাজ্য, ওমান, কোস্টারিকা, সংযুক্ত আরব আমিরাত, জর্জিয়া, কুয়েত ও উরুগুয়ে। এসব দেশ থেকে আগত যাত্রীদের কোভিড-১৯ প্রতিরোধকারী টিকার ডোজ সম্পন্ন হয়ে থাকলে বাংলাদেশে আসার পর ১৪ দিনের কঠোর হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে বেবিচক।

কিন্তু ভ্যাকসিনের পুরো ডোজ সম্পন্ন না হলে অথবা কারো মধ্যে করোনার লক্ষণ বা উপসর্গ দেখা গেলে তাকে বাংলাদেশ সরকারের নির্ধারিত সেন্টারে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে। অপরদিকে, উল্লিখিত ২০টি দেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে আসলে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যদি কারো মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা যায়, সেক্ষেত্রে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে।

এ ছাড়া বাংলাদেশ থেকে যাওয়া বা বাংলাদেশে আসা উভয় ক্ষেত্রেই সকল যাত্রীকে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। যা ফ্লাইট ছাড়ার ৭২ ঘণ্টা আগে টেস্ট করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে সার্কুলারে উল্লেখ করেছে বেবিচক।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 9 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 9 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক