admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ
মোঃ মাহবুব লিটু, কুড়িগ্রাম ফুলবাড়ীর প্রতিনিধিঃ একটি ইসলামিয়া আলিম মাদ্রাসার একজন শিক্ষক এর বিরুদ্ধে দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষা বাবদ প্রতি খাতায় ৫ শত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। জানাযায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নগরাজপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক স্বপন (বি এস সি) নিজের আধিপত্য বিস্তার করে, দাখিল পরীক্ষার্থীর কাছ থেকে জন প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা আদায় করছে।
এ নিয়ে ছাএ – ছাএীসহ অবিভাবকরা ক্ষোব প্রকাশ করে অভিযোগ করেন অবিভাবক মোঃ আবু বক্কর ও মোজাম্মেল বলেন পরীক্ষার খাতায় স্বাক্ষর এ-র জন্য জোর করে টাকা নিয়েছে যা আমাদের পক্ষে বহন করা খুবেই কষ্ট হয়। ব্যবহারিক পরীক্ষার টাকা আদায়ের ব্যপারে অভিযুক্ত শিক্ষক স্বপন এ-র কাছে জানতে চাইলে তিনি জানান কিছু করে নিয়েছি।
উক্ত মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মোতালেব জানান ৩০০ টাকা করে নেওয়া হয়েছে এ-ই টাকা ফুলবাড়ীর (External teacher) বহিরাহত শিক্ষকদের দিতে হবে বলে জানান। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাছে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান অভিভাবকরা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।