শামসুল আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জ থানার ময়লা আবর্জনার স্তুপ হতে ৭টি বন্দুকের গুলি উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। ৩১ জুলাই বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় পরিচ্ছন্যতা কর্মি থানা ভবন পরিস্কার করে ময়লা ফেলতে গেলে সেখানে বন্দুকের গুলি দেখতে পায়। পরে তা উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়।
বোচাগঞ্জ থানার ওসি ম হাসান জাহিদ সরকার জানান, গত ৫ আগস্ট বোচাগঞ্জ থানা ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনাার পর থানায় রক্ষিত ১১টি বন্দুক, ১টি রিভালবার, ১৮৬ টি বন্দুকের গুলি, রিভালবারের গুলি ২১ ও .২২বোর রাইফেলের গুলি ৩৩৮টি পাওয়া যায়নি। তার মধ্যে থেকে বন্দুকের গুলি ৭টি উদ্ধার করা হলো।
এছাড়াও থানা হতে হারিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছে।ক্যাপশনঃ গত ৩১ জুলাই বৃহস্পতিবার সকালে বোচাগঞ্জ থানার ময়লার স্তুপ হতে উদ্ধারকৃত গুলি।