admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২০ ১০:১৮ অপরাহ্ণ
রেজানুলহক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে খালিদ মাহমুদ চৌধুরী, মাননীয় নৌ প্রতিমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। শুক্রবার ১৮ সেপ্টেম্বর আব্দুর রেীফ চৌধুরী অডিটোরিয়ামে বিকাল ৫টায় আওয়ামী লীগ ও তার অন্যান্য সহযোগী সংগঠনের সর্বস্বরের নেতা কর্মিরা দোয়া মিলাদে অংশ নেন।
এছাড়া নৌ প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা বিরল ও বোচাগঞ্জের বিভিন্ন মসজিদে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি বেইলি রোডের সরকারি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর রোগমুক্তি চেয়ে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়।