admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২০ ৭:৪৩ অপরাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে আইন শৃংখলা, মানব পাচার, মাদক পাচার, সন্ত্রাস ও নাশকতা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ থেকে বেলা ১.৩০ মিনিট পর্যন্ত সভায় উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন বলেছেন, সাধারণ মানুষ এখনও থানায় যেতে ভয় পায়, পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাদের সকলকে সাধারণ মানুষের এই ভয়কে দুর করতে হবে। তাদের বোঝাতে হবে থানায় গেলে মানুষ ন্যায় বিচার পায়।
থানা হচ্ছে একটি আস্থার জায়গা। পুলিশকে সাধারণ মানুষের সাথে বেশী বেশী কমিউনিকেশন গড়ে তোলার মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হবে। এছাড়াও অন্যান্য বক্তারা মাদক, চুরি ও অসামাজিক কার্যকলাপ রোধে পুলিশ প্রশাসনকে আরো বেশী সক্রিয় থাকার পরামর্শ দেন। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ আবুল বাশার মোঃ সায়েদুজ্জামান, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ জাফরুল¬াহ, বোচাগঞ্জ থানার এস আই মোঃ ফারুক, মুক্তিযোদ্ধা শামসুল আলম, পৌরসভার প্রতিনিধি কাউন্সিলর জাহাঙ্গীর আলম লিটনসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা এবং সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সাত্তার ও স্থানীয় গনমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।