admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ
বে-সরকারি নর্দার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান গ্রেপ্তার। নর্দার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই, প্রতারণা ও জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে পিবিআই সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার, লিগ্যাল অ্যান্ড মিডিয়া, আবু ইউসুফ আজ সোমবার, ১০ জানুয়ারি, দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।