হোম
আন্তর্জাতিক

বিশ্ব জলবায়ু সম্মেলনে অসন্তোষ মতৈক্যে শেষ হলো।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২১ ৯:১৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বিশ্ব জলবায়ু সম্মেলনে অসন্তোষ মতৈক্যে শেষ হলো। কপ- ২৬ শেষ পর্যন্ত মতৈক্য হয়েছে। প্রায় ২০০টি দেশ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই চালানো ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দেওয়ার বিষয়ে একমত হয়েছে। তবে নির্ধারিত সময়ের পরে হওয়া এ মতৈক্যে যে সবাই সন্তুষ্ট হয়েছে, তা নয়। বরং অনেক দেশের মধ্যেই বিষয়টি নিয়ে গভীর অসন্তোষ রয়ে গেছে। নিউইয়র্ক টাইমস। দুই সপ্তাহব্যাপী জলবায়ু সম্মেলনের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছিল আগেই। পরে অতিরিক্ত সময় নিয়ে গতকাল শনিবার রাতে চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়। চুক্তি চূড়ান্ত হওয়ার আগে সম্মেলনের সভাপতি অলোক শর্মা একটি ভারসাম্যপূর্ণ ঘোষণা প্রকাশ করেছিলেন।

তবে এতে ধনী ও উন্নয়নশীল দেশগুলির মধ্যকার দূরত্ব ঘোচায়নি বলে দাবি করেন হতাশ ও ক্ষুব্ধ পরিবেশবাদীরা। শনিবার রাতে স্কটল্যান্ডের গ্ল্যাসগোতে প্রায় ২০০টি দেশের কূটনীতিকরা যে মতৈক্যে পৌঁছান, তাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলিকে সহায়তা করার জন্য আরো পদক্ষেপ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। কিন্তু পরিবেশবাদীরা বলছেন, শেষ মুহূর্তে এসেও তড়িঘড়ি করে এ চুক্তি পাস হলেও এতে অনেক কিছুই অস্পষ্ট রয়ে গেছে।

চুক্তিতে বিশ্বেনেতাদের কার্বন নির্গমন রোধে শক্তিশালী পরিকল্পনা নিয়ে আগামী বছর ফিরে আসতে বলার পাশাপাশি ২০২৫ সালের মধ্যে ধনী দেশগুলোকে অন্তত দ্বিগুণ তহবিল দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে জলবায়ু সম্মেলনে জড়ো হওয়া হাজারো রাজনীতিবিদ ও পরিবেশ কর্মীদের জরুরি দাবি সত্ত্বেও শেষ পর্যন্ত যে চুক্তি হয়েছে তাতে বৈশ্বিক উষ্ণতা সমস্যা সমাধান করা যায়নি।

এছাড়া পরবর্তী দশকে কী কী পদক্ষেপ নিতে হবে এবং কিভাবে নিতে হবে গুরুত্বপূর্ণ সেই বিষয়টিই অমীমাংসিত রেখে দেওয়া হয়েছে। এ ছাড়াও এতে অনেক উন্নয়নশীল দেশের পরিবেশবান্ধব জ্বালানি তৈরি এবং ক্রমবর্ধমান চরম আবহাওয়ার বিপর্যয় মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় তহবিলের ঘাটতি রয়ে গেছে। শেষ মূহূর্তে এসে কয়লার ব্যাপারে ছাড়ও দেয়া হয়েছে। আগে বলা হয়েছিল, বিশ্ব থেকে কয়লাকে একবারেই বাতিল করে দেয়ার পর্যায়ে যেতে হবে। কিন্তু একেবারে শেষ মূহূর্তে এসে চুক্তিতে ভাষা পাল্টে ফেলা হয়। চুক্তিতে এখন বিশ্বজুড়ে কয়লার ব্যবহার বাতিলের পরিবর্তে কমানোর কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তাদের নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে।

তারা বলছে, এটি একেবারে শেষ মুহূর্তে এসে করা হয়েছে। এ পরিবর্তন বিষয়ে মতামত দেয়ার সুযোগ দেওয়া হয়নি। আমরা প্রক্রিয়া এবং শেষ মুহূর্তের পরিবর্তন উভয় বিষয়েই হতাশ। এর আগে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ও বিপজ্জনক প্রভাব এড়াতে সম্মেলনে অংশ নেয়া প্রায় দুই শ দেশের প্রতিনিধিরা চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে একমত হতে না পারায় আলোচনার সময় এক দিন বাড়িয়ে শনিবার পর্যন্ত করা হয়। বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব মোকাবেলার লক্ষ্য সামনে রেখে গত বুধবার জলবায়ু সম্মেলনের এ বছরের চুক্তির খসড়া প্রকাশ করা হয়েছিল।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 14 hours আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 16 hours আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 23 hours আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 2 days আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 2 days আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 3 days আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 5 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 5 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 6 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক