হোম
আন্তর্জাতিক

বিশ্বে করোনাভাইরাস মহামারিতে মৃত্যু ৭০ হাজার ছাড়াল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২০ ২:১৩ অপরাহ্ণ

Worlds-korona-death-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাস মহামারিতে অচল গোটা বিশ্ব। থেমে নেই মৃত্যুর মিছিল, প্রতি মুহূর্তেই বাড়ছে মৃতের সংখ্যা। হুহু করে বাড়ছে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। বিশ্বের অন্তত ১৩১টি দেশে চলছে লকডাউন। করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত গোটা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭০ হাজার ৩৫৬। মোট শনাক্ত রোগী ১২ লাখ ৮৬ হাজার ৪০৯, সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৯৮ জন। সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপ ও আমেরিকার। বেশির ভাগ মৃত্যু হয়েছে এ দুই মহাদেশে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনে প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থা সবচেয়ে খারাপ। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬২ হাজারের বেশি।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত রোববার নিউইয়র্কে পাঁচজন ও নিউ জার্সিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ৭৮ জন বাংলাদেশি প্রাণ হারালেন। এর মধ্যে নিউইয়র্কে ৭৪, নিউজার্সিতে চার ও মিশিগানে এক বাংলাদেশি মারা গেছেন। নিউইয়র্কে করোনায় মৃত্যু এক-একটি পরিবার তছনছ করে দিচ্ছে। যিনি মারা যাচ্ছেন পেছনে ফেলে যাচ্ছেন অসহায় পরিবারকে। আবার কোনো পরিবারের আক্রান্ত হয়ে স্বামী মারা যাচ্ছেন, স্ত্রী আক্রান্ত হচ্ছেন সঙ্গে সন্তানরাও। এমন ঘটনা ঘটেছে জ্যামাইকার একটি পরিবারে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্বজুড়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮৬ হাজার ৪০৯ জনে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৩৫৬। ১৮৩ দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়েছে। ঠিক ৪৮ ঘণ্টা আগে বিশ্বজুড়ে ১৮১টি দেশে ১১ লাখ ৩১ হাজার ৭১৩ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর ওই সময় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৬০ হাজার ১১৫ জন ব্যক্তি। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখনো ইউরোপ। যদিও ধীরে ধীরে সেই কেন্দ্রস্থল হয়ে ওঠছে যুক্তরাষ্ট্র। মৃত মানুষের সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই ইউরোপের। সবার ওপরে আছে ইতালি, গতকাল পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ৮৮৭ জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯৪৮ জন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১ হাজার ৮১৫ জন।

ইতালির পরই বেশি মানুষের মৃত্যু হয়েছে স্পেনে। দেশটিতে মারা গেছেন ১৩ হাজার ৫৫ জন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩২ জন। দেশটিতে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৪৩৭ জন। এর পরেই থাকা ফ্রান্সে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৮ হাজার ৯৩ জন, আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৭৮০ জন। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৫৪ জন।

এছাড়া যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৫৩ জন, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৯৪৩ জন। ইউরোপে আক্রান্ত বেশি কিন্তু মৃত্যুর হার কম এমন দেশ হলো জার্মানি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ১৩২ জন ব্যক্তি আর মারা গেছেন ১ হাজার ৫৮৪ জন। এখন পর্যন্ত ইরানে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৫০০ জন, দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৭৩৯ জন। আর যে চীনের করোনাভাইরাসে উৎপত্তি সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৬৮৫ জন, মারা গেছেন ৩ হাজার ৩৩৫ জন। গত ৪৮ ঘণ্টায় চীনে নতুন করে পাঁচজন মারা গেছে। আর নতুন আক্রান্তের হারও দেশটিতে কমে গেছে।

যুক্তরাষ্ট্রে গতকাল সন্ধ্যা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৯৩৩ জন ব্যক্তি, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৬৩৩ জন। সুস্থ হওয়ার সংখ্যায় সবার ওপরে রয়েছে চীন। গতকাল পর্যন্ত বিশ্বজুড়ে ২ লাখ ৭০ হাজার ৯৮ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চীনে সুস্থ হয়ে ওঠেছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ। স্পেনে সুস্থ হয়েছেন সাড়ে ৪০ হাজারের বেশি মানুষ।

বিভিন্ন দেশে মৃতের সংখ্যাঃ

ইতালি : ১৫,৮৮৭

স্পেন : ১২,৬৪৪

যুক্তরাষ্ট্র : ৯,৬১৬

ফ্রান্স : ৮,০৭৮

যুক্তরাজ্য : ৪,৯৩৪

ইরান : ৩,৬০৩

চীন : ৩,৩৩১

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কোন তদবির চলবেনা-ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন
রংপুর 14 hours আগে

দিনাজপুরের বিরামপুর আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জনে মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

বগুড়ায় বাজার সমিতির সা: সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে
অপরাধ 1 day আগে

সাভারের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর
ঢাকা 1 day আগে

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 2 days আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 2 days আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 2 days আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 2 days আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক