হোম
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা ৩০০০ ছাড়ালো

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মার্চ, ২০২০ ৩:১২ অপরাহ্ণ

Kevin 19-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণের কোন ঝুঁকি না নিয়ে চলতি সপ্তাহে রেয়াল মাদ্রিদের ম্যাচেও মাস্ক পরে খেলা দেখতে এসেছিলেন ফুটবল ভক্তরা। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। সবশেষ চীনে মারা আরো ৪২ জন মারা গেছে। শতকরা ৯০ ভাগ মৃত্যুই হয়েছে চীনের হুবেই প্রদেশে যেখানে ভাইরাসটির গত প্রথম আবির্ভাব ঘটেছিল।
এছাড়া আরো ১০টি দেশেও প্রাণহানি হয়েছে। যার মধ্যে ইরানে ৫০ জন এবং ইতালিতে ৩০ জন মারা গেছে। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ৯০ হাজারের বেশি মানুষ। বর্তমানে চীনের অভ্যন্তরের তুলনায় চীনের বাইরের দেশগুলোতে সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে।

বিশ্ব পরিস্থিতি কী?
সারাবিশ্বে সংক্রমণের সংখ্যা বেশ বেড়েছে, তবে চীনে এই হার কমেছে। ইউরোপের হটস্পট বা সবচেয়ে বেশি সংক্রমণের মুখে থাকা ইতালিতে গত ৪৮ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। রোববার এ খবর জানিয়েছেন দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান। দেশটিতে অন্তত ৩৪ জন মারা গেছে এবং ১৬৯৪ জন আক্রান্ত হয়েছে। আমাজন জানিয়েছে, ইতালিতে থাকা তাদের দুই কর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে এবং তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে অন্তত ৩৪ জন মারা গেছে এবং ১৬৯৪ জন আক্রান্ত হয়েছে।

ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে অন্তত ৩৪ জন মারা গেছে এবং ১৬৯৪ জন আক্রান্ত হয়েছে।

ক্তরাজ্যে জরুরি কোবরা বৈঠক ডাকা হয়েছে যেটি সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কোন কিছুর পরোয়া করবে না কর্তৃপক্ষ। ভাইরাসে দেশটিতে এখনো পর্যন্ত ১৩ জন আক্রান্ত হয়েছে। চীনের বাইরে সবচেয়ে বেশি করোনাভাইরাস সংক্রমণ থাকা দেশ দক্ষিণ কোরিয়া সোমবার জানিয়েছে যে, ৪৭৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২১২ জনে। এর মধ্যে ৩০৮১ জন দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরে আক্রান্ত হয়েছে- এর মধ্যে ৭৩% আক্রান্তের ঘটনার সাথে শিনচিওঞ্জি গির্জার যোগসূত্র রয়েছে। ধারণা করা হচ্ছে যে, ওই খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা একে অন্যকে আক্রান্ত করেছে এবং পরে তারা প্রায় অ-শনাক্ত অবস্থাতেই দেশটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে।

রাজধানী সোলের শহরটির এক কোটি বাসিন্দাকে বাড়িতে থেকেই কাজ করার আহ্বান জানিয়েছেন এবং জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। করোনাভাইরাস আক্রান্ত বিশ্বের অন্যতম দেশ ইরান বলেছে যে, দেশটিতে ৯৭৮ জন আক্রান্ত হয়েছে এবং ৫৪ জন মারা গেছে। চলতি সপ্তাহেই কাতার, ইকুয়েডর, লুক্সেমবার্গ এবং আয়ারল্যান্ড তাদের দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী থাকার কথা নিশ্চিত করেছে।

চলতি সপ্তাহেই কাতার, ইকুয়েডর, লুক্সেমবার্গ এবং আয়ারল্যান্ডেও করোনাভাইরাস আক্রান্তের খবর এসেছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও একজন আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি ইরান সফরের পর ৩০ এর কোটায় থাকা ওই নারী আক্রান্ত হয়েছে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ এর কোটায় থাকা একজন মারা গেছেন। তবে তার অন্য আরো স্বাস্থ্য সমস্যা ছিল বলে জানা যায়।

চীনের অবস্থা কী?
সোমবার চীন জানিয়েছে যে দেশটিতে আরো ৪২ জন মারা গেছে যারা সবাই হুবেই প্রদেশের বাসিন্দা ছিল। নতুন করে আরো ২০২ জন আক্রান্ত হয়েছে যাদের মধ্যে মাত্র ৬ জন হুবেই এর বাইরের বাসিন্দা। চীনের অভ্যন্তরে এ নিয়ে ২৯১২ জন মারা গেলো এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র বলেন, পরবর্তী পদক্ষেপের মূল লক্ষ্য হবে “আবারো কাজ শুরু হওয়ার পর আক্রান্তের যে ঝুঁকি বাড়বে তা নিয়ন্ত্রণে রাখা।

সোমবার চীন জানিয়েছে যে দেশটিতে আরো ৪২ জন মারা গেছে যারা সবাই হুবেই প্রদেশের বাসিন্দা ছিল।

সোমবার চীন জানিয়েছে যে দেশটিতে আরো ৪২ জন মারা গেছে যারা সবাই হুবেই প্রদেশের বাসিন্দা ছিল।

সোমবার চীন জানিয়েছে যে দেশটিতে আরো ৪২ জন মারা গেছে যারা সবাই হুবেই প্রদেশের বাসিন্দা ছিল। চীনের অর্থনীতি বেশ ভালোভাবেই ধাক্কা খেয়েছে- রেকর্ড হারে কারখানার কাজকর্ম ও উৎপাদন বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা বলেছে, ভাইরাসের কারণে চীনে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে স্থিরতা এসেছে তার কারণে চলতি বছর দূষণের হার নাটকীয়ভাবে কমেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী বলছে?
রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভাইরাসটি মূলত তাদেরকেই বেশি আক্রান্ত করছে যাদের বয়স ৬০ বছরের বেশি এবং যারা ইতিমধ্যেই অসুস্থ। বেশিরভাগ রোগীর উপসর্গই মৃদু এবং মৃত্যুহার ২% থেকে ৫% এর মাঝামাঝি। চীনের ৪৪ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করে প্রথম বড় আকারে যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, মধ্য বয়সীদের তুলনায় বয়ো-বৃদ্ধদের মধ্যে মৃত্যুহার ১০ গুণ বেশি। মৌসুমী ফ্লু-তে আক্রান্ত হয়ে মৃত্যুহার মাত্র ০.১% হলেও তা ব্যাপক মাত্রায় সংক্রামক। বিশ্বে প্রতিবছর প্রায় চার লাখ মানুষ ফ্লু-তে আক্রান্ত হয়ে মারা যায়। করোনাভাইরাসের অন্য দুটি সংক্রমণ যেমন সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম-সার্স এবং মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম-মার্স এ মৃত্যুহার এর চেয়ে বেশি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 4 hours আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 4 hours আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 5 hours আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 13 hours আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 19 hours আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 1 day আগে

নওগাঁয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ, উপকৃত প্রায়
জাতীয় 1 day আগে

নওগাঁর পোরশায় লুটপাট,ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চক বিষ্ণুপুরের অসহায়
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক