হোম
অপরাধ

বিনা নোটিশে ৪ কোটি টাকার ক্যাবল নষ্ট, ৫০ হাজার গ্রাহক বিচ্ছিন্ন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২০ ৮:৫৮ পূর্বাহ্ণ

ঢাকায়-ক্যাবল-অপ্সারণ-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

বিনা নোটিশে ৪ কোটি টাকার ক্যাবল নষ্ট, ৫০ হাজার গ্রাহক বিচ্ছিন্ন। সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা অবৈধ ইন্টারনেট ও ডিস ক্যাবল অপসারণ করতে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বিনা নোটিশে গত দুই দিনের এই অভিযানে কমপক্ষে সাড়ে তিন থেকে চার কোটি টাকার ক্যাবল নষ্ট হয়েছে এবং ৫০ হাজার গ্রাহক ইন্টারনেট ও ডিস সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে অভিযোগ করেছেন ক্যাবল ব্যবসায়ীরা।

এর আগে গত ৩০ জুলাই ডিএসসিসির বাজেট ঘোষণা অনুষ্ঠানে এক সপ্তাহের মধ্যে নগরীর অবৈধ, দৃষ্টিকটু ও ঝুঁকিপূর্ণ ক্যাবল অপসারণ করার ঘোষণা দেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সেই প্রেক্ষিতে ৫ আগস্ট থেকে নগরজুড়ে এসব ক্যাবলের বিরুদ্ধে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ধানমণ্ডি, ফুলবাড়িয়া ও গুলিস্তান এলাকায় প্রায় ৪ কোটি টাকার ক্যাবল কেটে দেয়া হয়েছে। এর ফলে প্রায় ৫০ হাজার গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন হয়েছেন।

এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম বলেন, মাটির ওপরে ক্যাবল রাখতে কেউই চায় না। দেড় থেকে দুই কিলোমিটারের মধ্যে আন্ডারগ্রাইন্ড লাইনের ডিস্ট্রিবিউশন পয়েন্ট রাখা হয়েছে, যেন সেখান থেকে সংযোগ নিয়ে প্রতিটি বাড়িতে দেয়া হয়। কিন্তু তখন তো আবারও সেটি মাটির ওপরের বৈদ্যুতিক পোল বা অন্যান্য সংযোগের মধ্যে চলে যাচ্ছে।

এক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড লাইনে প্রতিটি বাসা-বাড়ির সামনে অথবা দুটি বাড়ির জন্য একটি ডিস্ট্রিবিউশন পয়েন্ট রাখতে কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে। এটা করতে পারলে আর কোনো বৈদ্যুতিক পোলের ওপর নির্ভর হতে হবে না। কিন্তু যারা এই কাজটি করছেন, তারা সেটি ভালোভাবে করতে পারছেন না। তিনি বলেন, বিশ্ব ব্যাংকের হিসেব অনুযায়ী একটি উন্নয়নশীল দেশে ৫৬ শতাংশ মানুষ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু বাংলাদেশে মাত্র ৭ থেকে ৮ শতাংশ মানুষ ব্রডব্যান্ড ব্যবহার করে থাকে। আইসিটি ডিভিশন বলছে ইন্টারনেটের দাম কমিয়ে গ্রাহকের সংখ্যা বাড়াতে। শিক্ষার্থীদের জন্যও ইন্টারনেটের দাম কমাতে বলা হচ্ছে। এমতাবস্থায় যদি এমন আচরণ হয়, তাহলে সেটা কিভাবে সম্ভব। তাছাড়া মাটির নিচে ক্যাবল ব্যবহার করলে খরচ বাড়বে।

আমিনুল হাকিম বলেন, মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে ক্যাবল রাখা হবে না। মেয়রও এমনটা চাচ্ছেন। আমরাও চাই শহরটা সুন্দর হোক, কিন্তু কিভাবে? সিটি কর্পোরেশন যখন রাস্তা করছে, তখন একটা কমন ভায়াডাক্ট করতে পারতো। তাহলে সেগুলো এখন ভাড়া দিয়ে ব্যবহার করা যেত। সমন্বয়কারী থাকলে এ কাজে কোনো সমস্যা হতো না। রোববার মেয়রের সঙ্গে বৈঠক হওয়ার কথা। সেখানে এসব বিষয় তোলা হবে।

বাংলাদেশ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনু বলেন, করোনাকালে সবাই বাসায় বসে অফিস করছেন, শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছে, ব্যাংক-বিমা, হাসপাতাল, আউটসোর্সিং, কলসেন্টার, সফটওয়্যার, টেলিমেডিসিন, ই-কমার্সসহ জরুরি সব সেবা অনলাইনে দেয়া হচ্ছে। অথচ এমন সময়ে বিনা নোটিশে হঠাৎ করেই এভাবে ক্যাবল কেটে দেয়ায় সবাই দুর্ভোগে পড়েছেন। তিনি বলেন, বর্তমানে বাজারে ক্যাবল সংকট। এমন মুহূর্তে এতো টাকার ক্যাবল ধ্বংস করে দেয়া হয়েছে। বাজারে ক্যাবল নেই, করোনার কারণে বিদেশ থেকেও ক্যাবল আমদানি বন্ধ। ফলে যা আছে সেগুলোর দাম বেশি। তাছাড়া এখন ব্যবসায়ীরা আর্থিক সংকটে আছেন। সরকার যেখানে সবাইকে বাসায় থাকার অনুরোধ করছে, সেখানে ইন্টারনেট ও ডিস সেবা বিচ্ছিন্ন করে দিলে মানুষ তো বাসা থেকে বেরিয়ে পড়বে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক বলেন, মেয়রের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিচ্ছন্ন শহর গড়তে এ উদ্যোগ নেয়া হয়েছে। তারগুলো দীর্ঘদিন ধরে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে আছে এবং এগুলোর ওজন অনেক বেশি। এর সঙ্গে বিদ্যুতের সংযোগ থাকায় যে কোনো মুহূর্তে হেলে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া ক্যাবল ব্যবসায়ীরা সড়ক ও পোল ব্যবহারের জন্য কোনো ফি দেয় না। অথচ আইনে আছে সিটি কর্পোরেশনের জায়গা ব্যবহার করতে হলে ফি দিতে হবে এবং অনুমতিও নিতে হবে। সে কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন মেয়র, যোগ করেন এই কর্মকর্তা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক