admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২১ ১১:৪৪ পূর্বাহ্ণ
বিএনপি চেয়ারপারসন খালেদার মুক্তি জন্য মশাল মিছিলের নেতৃত্বে রিজভী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে দলটি। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
জানা যায়, বিএনপি নেত্রীর মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসা করার অনুমতির দাবিতে মিরপুরের শেওড়াপাড়া থেকে ১০ নম্বর গোল চক্করের কাছাকাছি এলাকায় এই মশাল মিছিল হয়।
শুক্রবার, ২৬ নভেম্বর, দিবাগত রাতে অনুষ্ঠিত মিছিলটি ১০ নম্বর গোল চক্করের কাছাকাছি গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। দলীয় সূত্রে জানা যায়, কাফরুল এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ আয়োজিত এই মশাল মিছিলে অংশ নেন। এ সময় তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে স্লোগান দেন।