হোম
নির্বাচিত কলাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খেলছেন জানি, তারপরও নির্বাচনে যাচ্ছি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২০ ৮:২৯ অপরাহ্ণ

BNP-SOCHIP-mknewsbd

ফাইল ছবি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সরকারকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নির্বাচন খেলা করছেন জানি, তারপরও নির্বাচনে যাচ্ছি। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) উদ্যোগে পেশাজীবী সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন দিচ্ছেন, নির্বাচন নির্বাচন খেলা করছেন আমরা জানি। তারপরও আমরা নির্বাচনে যাচ্ছি। কেন যাচ্ছি খুব পরিষ্কার করে বলেছি আমরা এই নির্বাচনটাকে গণতন্ত্রের মুক্তির সংগ্রাম, দেশনেত্রীর মুক্তির সংগ্রামের একটি হাতিয়ার হিসেবে নির্বাচনে যাচ্ছি।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে মেয়র ও কাউন্সিলর পদে দলীয়ভাবে প্রার্থী দিয়েছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের খুব দুঃখ নিয়ে বলেছেন, মির্জা ফখরুল যদি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন তবে আমি পারব না কেন! একশ’বার পারবেন, এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। আসেন একসঙ্গেই নির্বাচনী প্রচারণা করি। আইন বলে, মন্ত্রী ও এমপি
থাকলে এটা পারবেন না। পদত্যাগ করে আসেন, আপনি নৌকা ও আমি ধানের শীষের জন্য প্রচারণা করি। তিনি বলেন, ‘আসুন, চ্যালেঞ্জ গ্রহণ করুন। দেখা যাক জনগণ কার দিকে থাকে। আমরা এ কথা পরিষ্কারভাবে বলতে পারি ক্ষমতা থেকে নেমে আসুন, লেভেল পেস্নয়িং ফিল্ড তৈরি করুন। একটা নিরপেক্ষ সরকারকে বসিয়ে দিন। আপনারা জানেন এটা কোনোদিনই হবে না।

আপনারা কৌশলে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে বোকা বানিয়ে একদলীয় শাসনব্যবস্থাই আপনারা রাখতে চান। তা হবে না, এ দেশের মানুষ তা মেনে নেবে না। বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, একদিনও দেরি না করে মুক্তি দিন। কারণ তার শরীর অত্যন্ত খারাপ হয়ে গেছে। তার অ্যাডভান্স সেন্টারে চিকিৎসা দরকার। বাংলাদেশে কোনো অ্যাডভান্স সেন্টার নেই। এজন্য তার পরিবার বলেছে আমরা তার চিকিৎসা করতে চাই। তিনি আরও বলেন, এ কোন অমানবিকতা? এটা কোনোভাবেই ভালো নজির হচ্ছে না। এই নজির সৃষ্টি করবেন না। খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে যে নির্বাচন করেছেন, সেটাকে বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।

খালেদা জিয়াকে বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, আমরা বারবার এই প্রশ্ন তুলেছি যে, আইনে ও যে ধারায় সাজা দিয়েছেন, সেই আইনে ও ধারায় আপনারা অনেক লোককে জামিন দিয়েছেন। এই প্রশ্ন আমার বিচার বিভাগের কাছে, মাননীয় বিচারকদের কাছে। জনগণের আস্থা আপনাদের ওপর থাকার কথা। সব জায়গায় হেরে গেলে, সব জায়গায় নির্যাতিত ও নিপীড়িত হলে মানুষ বিচার বিভাগের কাছে যায়, বিচারকদের কাছে যায়, আশ্রয় পাওয়ার জন্য। কিন্তু কী দুর্ভাগ্য! আজ সেখান থেকেই সবচেয়ে বেশি অন্যায় করা হচ্ছে এমন একজন নেত্রীর ওপর, যিনি এই দেশের ১৬ কোটি মানুষের প্রাণের নেত্রী। দুর্ভাগ্য! ১৯৭১ সালে যে চেতনাকে কেন্দ্র করে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থার জন্য। সেই স্বপ্নকে সেই আশাকে ভেঙে তছনছ করে একদলীয় শাসনব্যবস্থা ভিন্ন মোড়কে কায়েম করেছে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আজকে উৎসব পালন করেছেন খুব ভালো কথা। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে উৎসব পালন করা হচ্ছে। সুতরাং এই উৎসবে দেশের মানুষের হৃদয় কতটুকু থাকবে সেটা একবার চিন্তা করে দেখা দরকার আছে। দেশের বেশিরভাগ মানুষকে অস্বস্তিতে রেখে, একটা দুরবস্থায় রেখে এই উৎসব কতটুকু সফল হবে সেটা ভেবে দেখতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের অত্যন্ত প্রভাবশালী মানুষ। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রামও করেছেন অনেকদিন। তিনি বলেছেন, বেগম জিয়া এমন কোনো অসুস্থ নন যে তাকে চিকিৎসার জন্য বাইরে পাঠাতে হবে। এটা অন্যায়, আপনার কাছ থেকে এই ধরনের কথা আশা করি না। একজন রাজনৈতিক নেত্রীর চিকিৎসার জন্য আপানার সঠিক কথা বলুন। সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘এখন আপনাদের কোর্টে বল, এখন আর আদালতের কোর্টে বল নেই, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে কোনো অবনতির দায়-দায়িত্ব সব আপনাদের। যদি বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হয়, তাহলে সম্পূর্ণভাবে আপনাদের দায়ী থাকতে হবে।

আমরা খুব পরিষ্কার করে বলছি, বারবার বলেছিলাম, এখনও বলছি- সময় থাকতে দেয়ালের লিখন পড়ুন, মানুষের চোখের ভাষা দেখুন। মানুষের কথা বোঝার চেষ্টা করুন। এভাবে দখল করে, জোর করে দাবিয়ে রেখে, গুলি করে, গুম করে চিরদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। বিএনপির মহাসচিব সরকারের উদ্দেশে আরও বলেন, আপনাদের শেখ মুজিবুর রহমানের কথাটাই স্মরণ করিয়ে দিতে চাই- দাবায়ে রাখতে পারবা না। মানুষকে দাবায়ে রাখা যাবে না। বাংলার মানুষকে কখনোই দাবিয়ে রাখা যায়নি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 12 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক