হোম
নির্বাচিত কলাম

 বিএনপির গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে শনি ও রোববার প্রতিবাদ সমাবেশ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২০ ৮:৫০ পূর্বাহ্ণ

 বিএনপির গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে শনি ও রোববার প্রতিবাদ সমাবেশ-এম কে নিউজ

ফাইল ছবি

বিএনপির গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে শনি ও রোববার প্রতিবাদ সমাবেশ। নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে আবারও নির্বাচন দিতে এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে শনিবার (১৪ নভেম্বর) ও রোববার প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে যৌথ প্রতিবাদ সমাবেশ এবং রোববার সারা দেশের সব জেলা সদরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১২ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপি রাজনীতির ময়দানে কোনো উত্তাপ তৈরি করেনি। এটা আওয়ামী লীগের কাজ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পল্টনের মতো ঘটনা ঘটানো হচ্ছে পাতানো নির্বাচনের দিক থেকে মানুষের চোখ ফেরানোর জন্য। আওয়ামী লীগ এসব ঘটনা ঘটাল। ভয়ভীতির পরিবেশ তৈরি করে বিএনপিকে সাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দূরে রাখা।

বিএনপি নেতাকর্মীদের পাতানো মামলায় গ্রেফতার করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে সকালে ঢাকা রিপোর্টার ইউনিটিতে মিট দ্যা রিপোর্টারস-এ তিনি বলেন, বিএনপি নাশকতায় বিশ্বাস করে না। বেগম জিয়ার দলকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা চলছে। গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর ঘটনা ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিভ্রান্ত করার জন্য এগুলো করা হচ্ছে, এর আগেও বিএনপিকে দোষারোপ করা হয়েছে। বিএনপি এধরনের কর্মকাণ্ডে বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য বড় অন্তরায় আওয়ামী লীগ, বিএনপি নয়। তারাই দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। বিএনপির মহাসচিব বলেন, দেশের সবচেয়ে বড় ক্ষতি করছে এই নির্বাচন কমিশন। মার্কিন নির্বাচন নিয়ে সিইসির বক্তব্য হাস্যকর কথা ছাড়া আর কিছু হতে পারে না। তার বক্তব্যেই রাষ্ট্র কিভাবে চলছে তা প্রতিয়মান হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান-পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এরপর গুলিস্তান, শাহবাগ, মতিঝিলসহ রাজধানীর কয়েক জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ইশরাক হোসেন, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদলের সাধারণ সম্পাদকসহ মোট ৪৬০ জনকে আসামি করে ১০টি মামলা করা হয়েছে। মামলাগুলোয় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২১ জনকে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 8 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক