admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুন, ২০২৩ ৮:৪৯ পূর্বাহ্ণ
মো: লিটন উজ্জামান, কুষ্টিয়া প্রতিনিধি: ২৩ জুন শুক্রবার ভেড়ামারায় বিএনপি’র উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাজাহান আলীর দক্ষিণ রেলগেট পূর্ব বামন পাড়ায় বাড়ি ও বিএনপি’র অস্থায়ী কার্যালয় সন্ত্রাসী হামলা ও ভাঙচুর নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন।
শুক্রবার ১০ টার সময় ভেড়ামারা পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ রেলগেট আমার বাসভবন সংলগ্ন অস্হায়ী দলিয় কার্যলয়ে তালা ভেঙ্গে প্রকাশ্যে অংশ নেয়া সন্ত্রাসী রবি, আলমগীর, মাসুম, জিয়া,ফারুক,ময়না সহ এদের পেছনে গডফাদার কারা তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি এবং এই কাপুরুশিত হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মো: শাহাজান আলী যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)