হোম
অপরাধ

বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ারের বিরুদ্ধে ১৮ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জুন, ২০২২ ১২:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার আব্দুস সোবহান হাসপাতালের চতুর্থ শ্রেনীর অবসরপ্রাপ্ত এক কর্মচারীর কাছ থেকে সন্মানী ভাতা ও জিপিএফ এর টাকা তুলে দেওয়ার জন্য এযাবত ১৮ হাজার টাকা ঘুষ নিয়েছেন এবং পেনশনের টাকা তুলে দেওয়ার জন্য আরো ৭ হাজার ৫ শত টাকা দাবি করেছেন।

এমনটাই অভিযোগ করেছেন হাসপাতালের সদ্য অবসরপ্রাপ্ত শেফালী আকতার নামে চতুর্থ শ্রেনীর এক কর্মচারী। তিনি অভিযোগ করে বলেন, আমি অবসরে যাওয়ার পর থেকে তার কাছে জিপিএফ ও সন্মানী ভাতা এবং পেনশনের টাকা তুলে দেওয়ার জন্য অনেক দিন ঘুরেছি তিনি আমাকে পাত্তাই দেয়নি এবং বলে, টাকা ছাড়া কোন কাজ হবে না। আমি বুহু কষ্ট করে দিন কাটাচ্ছি। টাকা তুলে দেওয়ার জন্য তিনি আমার কাছে বিভিন্ন অংকের টাকা দাবি করে। এযাবত কালে তিনি আমার সন্মানী ভাতা তুলে দেওয়ার জন্য ৭ হাজার টাকা,জিপিএফ এর টাকা তুলে দেওয়ার জন্য ১০ হাজার টাকা,পেনশনের ফাইল ঠিক করার জন্য ১ হাজার টাকা সহ মোট ১৮ হাজার টাকা নিয়েছে।

সে দিন পেনশনের ফাইল ঠিক করার জন্য তিনি আমার কাছে ১ হাজার টাকা চাইলে আমি তাকে ৯ শত টাকা দিলে তিনি আমার মুখের উপর টাকা গুলো ছুড়ে ফেলে দেয় এবং বলে এক হাজার টাকায় লাগবে কোন কম হবে না। পরে আমি একজনের কাছ থেকে ১ শত টাকা ধার করে এনে তারপর সে টাকা গুলো নেয়। এখন আবার পেনশনের টাকা তুলে দেওয়ার জন্য আবার আমার কাছে ৭ হাজার ৫ শত টাকা চায় টাকা না দিলে কোন কাজ হবে না আমাকে জানিয়ে দেয়,তিনি বলেন আগে টাকা নিয়ে আস তারপর ফাইল জমা দিব তা আগে না।

হাসপাতালে ঐ কর্মচারী সাংবাদিকদের কাঁদতে কাঁদতে বলেন, পেনশনের টাকাটাই আমার শেষ সম্বল,আমার ৫ জন মেয়ে কোন ছেলে নেই । আমার স্বামী বিভিন্ন দিন ধরে বিছানায় পড়ে আছে তারও ঔষুধ কেনার টাকা নাই । আমি তিনবার অপারেশন করেছি প্রতিদিন আমার দুই তিন শত টাকার ঔষুধ কিনতে হয় এখন আমি খুবই অসহায় ও মানবেতর জীবনযাপন করছি পেনশনটাই আমার শেষ সম্বল আর তিনি বলছেন টাকা ছাড়া কোন কাজ হবে না । আমি এখন কি করবো ভেবে পাচ্ছিনা। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই যাতে দূত আমি টাকাটা পাই।

টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ক্যাশিয়ার আব্দুস সোবহান অস্বীকার করে বলেন , আমি তার কাছে কোন টাকা চাইনি শুধু রংপুরে যাওয়ার যাতায়াত বাবদ টাকা চেয়েছিলাম অন্য কোন বিষয়ে না। পেনশনের টাকা পাইয়ে দিতে ঘুষ নেওয়ার ব্যাপারে জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা এ. এস.এম আলমাস হোসাইন বলেন, এ বিষয়ে টাকা নেওয়ার কোন নিয়ম নেই। বিষয়টি আমি ইতিমধ্যে শেফালী ও আমাদের বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে শুনেছি এবং আমি সিভিলসার্জন স্যারের সাথে কথা বলেছি আমরা তার বিরুদ্ধে অভিযোগ দেব তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 13 hours আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 14 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 1 day আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক