admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২০ ১১:২০ অপরাহ্ণ
মোঃ পজিরুল ইসলাম বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় তালিকাভুক্ত রেশন কার্ডধারীদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু আজ ২১ সেপ্টেম্বর থেকে বালিয়াডাঙ্গী উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু হয়েছে৷ হতদরিদ্রদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি বিশেষ উপহার হলো রেশন কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি করে চাল প্রদান।
বালিয়াডাঙ্গী উপজেলার ০৮ (আট) টি ইউনিয়নে ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে চাল বিক্রয়ের জন্য ১৬ জন ডিলার নিয়োগ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ডিলারগণ উপজেলার ১৬ টি স্থানে নির্ধারিত ৮,৭১১ (আট হাজার সাতশত এগারো) জন কার্ডধারী ব্যক্তির মধ্যে চাল বিক্রয় শুরু করবেন। চাল ক্রয়-বিক্রয়ের সময়।
মোট সুবিধাভোগী-৮,৭১১ (আট হাজার সাতশত এগারো) জন। প্রতিজন পাবেন ৩০ কেজি চাল, কমও নয়, বেশিও নয়। সবাইকে করোনা বিধি মেনে চলার জন্য অনুরোধ করছি।
(বিস্তারিত নিয়ম-কানুন নীচে লেখা আছে, এ বিষয়ে কোন অনিয়ম দেখলে সাথে সাথে ইউএনও-কে জানানোর জন্য অনুরোধ করা হলো)
#স্থানসমূহঃ
# (ক) পাড়িয়া ইউনিয়ন
০১। লোহাগাড়া হাট
০২। পাড়িয়া হাট
# (খ) চাড়োল ইউনিয়ন
০৩। দোখাছি
০৪। চৌরঙ্গী বাজার
# (গ) ধনতলা ইউনিয়ন
০৫। দুলুয়া বাজার
০৬। লাহিড়ী হাট
# (ঘ) বড়পলাশবাড়ী ইউনিয়ন
০৭। কুশুলডাঙ্গী হাট
০৮। মোড়ল হাট
# (ঙ) দুওসুও ইউনিয়ন
০৯। কালমেঘ হাট
১০। চৌরাস্তা কলেজ মোড়
# (চ) ভানোর ইউনিয়ন
১১। হলদীবাড়ী হাট
১২। ধনীর হাট
১৩। হরিনমারী হাট
# (ছ) আমজানখোর ইউনিয়ন
১৪। স্কুল হাট
# বড়বাড়ী ইউনিয়ন
১৫। আধারদীঘি
১৬। ডাঙ্গী বাজার
#নিয়মাবলিঃ
১। চাল বিক্রয়ের সময়ঃ সকাল ০৯ টা হতে বিকেল ০৫ টা।
২। মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে এই চাল বিক্রয় করা হয়। সপ্তাহে ০৩ দিন (সোম, মঙ্গল, বুধ) দোকান খোলা থাকবে।
৩। কার্ডধারী ছাড়া অন্য কাউকে চাল দেওয়া যাবে না।
৪। কোনভাবেই কার্ডপ্রতি ৩০ কেজির কম/বেশি ক্রয়-বিক্রয় করা যাবে না।
৫। শিশু বা অপ্রাপ্তবয়স্ক কাউকে চাল দেওয়া যাবে না।
৬। ভোক্তা অবশ্যই নিজের কাছে কার্ড রাখবেন, কোনভাবেই তা ডিলার বা অন্য কারও কাছে থাকবে না বা রাখবেন না।
৭। ওজন কম বা চালের পরিবর্তে টাকা প্রদান শাস্তিযোগ্য অপরাধ।
৮। এই চাল ভোক্তার খাওয়ার জন্য, কোনভাবেই ক্রয়-বিক্রয় যোগ্য নয়। এই চাল ক্রয়-বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ।
৯। দোকানের সামনে দৃশ্যমান জায়গায় কার্ডধারীদের নামের তালিকা ঝুলিয়ে রাখতে বা প্রদর্শন করতে হবে।
১০। ভোক্তার জন্য নির্ধারিত মাসের চাল পরবর্তী মাসে বিক্রয় করা যাবে না।
১১। চাল সংগ্রহের সময় জাতীয় পরিচয়পত্র (NID CARD) এর ফটোকপি জমা দিতে হবে।
১২। কোন ডিলার, কোন মেম্বার বা অন্য কারও কাছে মৃত ব্যক্তির কার্ড বা বেনামী কার্ড বা ত্রুটিপূর্ণ কার্ড থাকলে তা উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দিতে হবে। এ সমস্ত কার্ড নিজের কাছে সংরক্ষণ করা শাস্তিযোগ্য অপরাধ