admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২০ ৯:২৬ অপরাহ্ণ
মোঃপজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চারণ সাংস্কৃতিক গোষ্ঠির সদস্য থাকাকালে নিকট অতীতে যাঁরা মৃত্যু বরণ করেছেন তাঁরা হলেন আহম্মদ আলী,তাজিমউদ্দীন স্যার,মজিবর রহমান,সাদেক আলী,সাইফুল ইসলাম সফি ও নাজিমউদ্দীন।
আজ ১৫ -০৯-২০২০ ইং রোজ সোমবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠিত হয়। চারণ সাংস্কৃতিক গোষ্ঠির সদ্য নির্বাচিত প্রধান পরিচালক শামসুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যার আলহাজ্ব সফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমান,বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষক সাইফুল্লাহ কলম,চারণের সদস্য আব্দুর রহিম মন্ডল,বালিয়াডাঙ্গী টাইগার নাট্য গোষ্ঠি’র পরিচালক হারুন অর রশিদ, চারণের পরিচালক আইয়ুব আইয়ুব আলী খান,চারণের সহ পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিয়া, আব্দুল আওয়াল,মুনিরুজ্জামান মুকুল,আব্দুস সবুর প্রমুখ। পরে পান্নাসহ সকল মৃত্যু বরণ কারী সদস্যদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।