admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ
মোঃ শামীম হোসেন মুক্ত কলম রির্পোটার, ঠাকুরগাঁওঃ বাচ্চাটিকে ফিরে পেতে,দয়াকরে সকলে সকলের সাহায্য চাই। আমার ভাতিজা তার বাবা সহ সন্ধা ৭’৩০ এ রংপুর মডার্ণ থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে একটি মিনি মাইক্রো তে করে রওয়ানা দেয়, গাড়ীতে ২/১ জন বহিরাগত যাত্রী ও ড্রাইভার ছিলো। রাত ৯’৩০ এর দিকে, বগুড়া পি,এম,এস সিএনজি পাম্পে ড্রাইভার গ্যাস /তেল নেয়ার জন্য গাড়ী থামালে,, আমার ভাই ওয়াসরুমে গেলে ড্রাইভার অন্য কোনো মতলবে বা ভূল করে গাড়ী টেনে চলে যায়।।। আমার ভাই পিছন থেকে ডেকেও গাড়ীটিকে থামাতে পারেনি।
যদি কোনও ভাবে কোন সন্ধান পাওয়া যায় প্লিজ নিম্নোক্ত নাম্বার গুলোতে যোগাযোগ এর জন্য জোর অনুরোধ রইলো। ছেলের বাবার নাম্বার: ০১৯৯৪৬৪৭৫৮/ ০১৮২৫২২৭৭০৯ ছেলের মা এর নাম্বারঃ ০১৩০৭৮৭৪০৭৩ ছেলের ফুপির নাম্বারঃ ০১৯৯৪৬৪৭৩৫৯ । নিউজ টি সব দিকে ছড়িয়ে দিতে সাহায্যের আবেদন করেছেন তার পরিবার থেকে। ছেলের নামঃ আমান ছেলের বাবার নাম মনিরুজ্জামান (মনির)।