admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২২ ১১:৩২ অপরাহ্ণ
তানিয়া পারভীন তামান্না, স্টাফ রিপোর্টার ঢাকাঃ ২৬ শে ডিসেম্বর ২০২২,বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় ইউএস সম্মাননা – ২০২২ পেয়েছেন অবকাশ লেখক জাহাঙ্গীর আলম রকি। সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশ দুই বাংলার ১০০ জন কবি কে বাংলা সাহিত্যে অবদান রাখায় এই সম্মাননা প্রধান করা হয়।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী, মাননীয় মেয়র, সিলেট সিটি করপোর্রেশন, রেজাউদ্দীন স্টালিন , বাংলা একাডেমী পুরুষ্কার প্রাপ্ত, আরণ্যক বসু,কবি ও লেখক, ভারত, টিটু মুন্সী, আবৃতি শিল্পী, এবং ইউএস বাংলার প্রতিষ্ঠাতা শাহ্ মোঃ শফিনূর, মেশিগান, আমেরিকা।
অবকাশ লেখক বলেন, এই সম্মাননা সাহিত্য জগতে আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। অবকাশ লেখকের জন্ম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা, গাবী গ্রামে। তার বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, তার মধ্য, বেলা শেষে দুজনে, নব পথের পথিক নিজের সম্পাদিত। অবকাশ লেখকঃ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন।