admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২২ ৭:৫৪ পূর্বাহ্ণ
মাসুদ আলী পুলক,রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর হোটেল স্টার ইন্টারন্যাশনালে আয়োজিত এক সংবর্ধনা ও অভিনন্দন অনুষ্ঠান হয়। আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, রাজশাহী বিভাগীয় নতুন কমিটি কে শুভেচ্ছা, সংবর্ধনা ও অভিনন্দন জানিয়েছেন – ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, রাজশাহী বিভাগ ও হোটেল স্টার ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে এই শুভেচ্ছা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনঃ মোঃআজিজুল হক (পান্না), চেয়ারম্যান, হোটেল স্টার ইন্টারন্যাশনাল বিশেষ অতিথি হিসেবে ছিলেন,মোঃ উজ্জল হোসেন প্রধান সাংগঠনিক সম্পাদক, বিএমএসএস কেন্দ্রীয় কমিটি,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোঃ সহিদুল ইসলাম (বাদশা) সভাপতি,ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটর্স ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, রাজশাহী।
এ সময় উপস্থিত সাংবাদিক বিন্দ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির,রাজশাহী বিভাগীয় নতুন কমিটির প্রতি শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় তিনি বলেন সাংবাদিকরা জাতির বিবেক, দেশের পাশে থেকে এই দেশের ক্রান্তিকাল সুখে-দুখে তৃণমূল গরিব-দুঃখী ও ছিন্নমূল মানুষের পাশে এই মফস্বল সাংবাদিক সোসাইটি সংগঠনটি কাজ করে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক, আজিজুল হক (বাদশা) বলেন মফস্বল সাংবাদিক সোসাইটি নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে এবং সংগঠনটি রাজশাহী বিভাগে আগামীতে আরো ভালো কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এবং এই সংগঠনটি মঙ্গল কামনা করেন।এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগের সভাপতি, মোঃ জুয়েল রানা, সিনিয়র সহ-সভাপতি মাসুদ আলী পুলক,সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম (আরিফ)
সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ জাবির হোসেনসহ রাজশাহী বিভাগীয় মফস্বল সাংবাদিক সোসাইটির সকল সাংবাদিক কে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটর্স ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে ও স্টার হোটেল ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে একটি একটি করে মোট দুইটি ক্রেজ ও একটি করে ফুলের স্টিক প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের মোট ৫১ জন সাংবাদিক ও সংগঠনের উপদেষ্টা মন্ডলীর ৫ জন উপস্থিত ছিলেন পরিশেষে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।