admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২২ ১১:১৪ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, রংপুর ব্যুরো প্রধানঃ বাংলাদেশ জাসদ রংপুর মহানগর শাখার কাউন্সিল’২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ সেপ্টেম্বর বেলা ১২ টায় রংপুর সুমি কমিউনিটি সেন্টারে। কাউন্সিল উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। কাউন্সিলের আলোচনা সভায় বাংলাদেশ জাসদ রংপুর মহানগর শাখার সভাপতি গৌতম রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ এমরান আল আমিন।
আরও বক্তব্য রাখেন জামস নেতা জামিউল হক শোভন, গোলাপ চন্দ্র বর্মণ, মিরজুন্নবী, মোস্তাক জামান রনি, নিয়তি রায় , নাজমা জামান, বিসম্বও রায়, নুর আলম, সঞ্জিত মহন্ত, শ্যামল দাস, পংকজ বনিক প্রমুখ। কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ এমরান আল আমিন বলেন, লুটেরা দুর্নীতিবাজ ও সম্পদ পাচার কারীদের হাত থেকে দেশ বাচাও, সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার জাতীয় ঐক্য গড়ে তোল।
শেষে বাংলাদেশ জাসদ রংপুর মহানগর শাখার কাউন্সিলে পুনরায় সভাপতি গৌতম রায় ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ নির্বাচিত হন।