admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২১ ৩:৪০ অপরাহ্ণ
বাংলাদেশে ১০ আইনজীবীর অভিযোগ সিইসিসহ ৫ জনের বিরুদ্ধে। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ইসির ৫ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। ভুয়া বিলের মাধ্যমে অর্থ লোপাটের বিষয়ে অনুসন্ধান ও তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই অভিযোগ করা হয়েছে। জানা গেছে, আইনজীবী মোহাম্মদ শিশির মনিরসহ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী আজ বৃহস্পতিবার দুদক চেয়ারম্যানের কাছে এই অভিযোগ দাখিল করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অভিযোগে বলা হয়েছে, প্রশিক্ষণের নামে ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচ এবং সরকারি অর্থের ক্ষতি করা হয়েছে। যা ছিল অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্বাচন কমিশনের নীতিমালা বহির্ভূত।