হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে মার্চ মাসে প্রথম কোভিড-১৯ আক্রান্ত হওয়া বৃত্ত ছোট হয়ে আসছে, নিউ নর্মাল মেনে নিতে শুরু করেছে মানুষ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জুন, ২০২০ ১১:২৫ পূর্বাহ্ণ

BD-korona-mknewsbd

ফাইল ছবি

প্রতিদিনই কাছের কারো আক্রান্ত হওয়ার অথবা মারা যাওয়ার খবর অনেক বেশি কানে আসছে। বাংলাদেশে মার্চ মাসে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর পরিস্থিতি যেমনটা ছিল তা থেকে অনেকটাই বদলে গেছে। তখন হয়ত খবরে শোনা যেত কোন এলাকার নাম যেখানে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পরেছে। কিন্তু করোনাভাইরাস এখন আর দুরের কোন এলাকার খবর নয়। মনে হচ্ছে করোনাভাইরাস এখন যেন প্রতিটি মানুষের খুব কাছে চলে এসেছে। প্রতিদিনই আত্মীয়, বন্ধু, সহকর্মী, প্রতিবেশীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার অথবা মারা যাওয়ার অনেক বেশি খবর কানে আসছে। শুরুর দিকের উদ্বেগও যেন ভিন্নরূপ নিয়েছে। বিভিন্ন বিষয় অবলম্বন করে অনেকেই তা মোকাবেলা করার চেষ্টা করছেন।

শঙ্কা কাটাতে যা করছেন অনেকে ঢাকার মিরপুরের বাসিন্দা সুমাইয়া বিনতে মাসুদ কয়েকদিনের ব্যবধানে জেনেছেন তার ফুপার পরিবারের সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তির একদিনের মাথায় ফুপাকে শ্বাসপ্রশ্বাসে যন্ত্রের সাহায্য দিতে হচ্ছে। তিনি বলছেন, ইদানীং চারপাশে এত আক্রান্ত আর মৃত্যুর খবর কানে আসছে যে তার মধ্যে এক ধরনের মৃত্যু ভয় কাজ করতে শুরু করেছে।

তার বর্ণনা দিয়ে তিনি বলছেন, আমার ফুপার কথাটাই বলি, সে ছিল একদম সুস্থ মানুষ। জ্বর হওয়ার পর অক্সিজেন কমে গেলে হাসপাতালে নেয়া হয়। এর একদিনের মাথায় তাকে ভেন্টিলেটরে দিতে হয়েছে। এই জায়গাটা আমাকে খুব হিট করেছে। আজকে আমি কাজ করছি, ভালো আছি। হয়ত দুই দিন পর থাকবো না।

মৃত্যু খুবই সত্যি এই অনুভূতিটা আরও শক্তিশালী হয়েছে। এখন দিনের মধ্যে অনেকবার মৃত্যুর চিন্তা করছি। আগে যেটা করতাম না। সুমাইয়া বিনতে মাসুদ খবর দেখা বন্ধ করে দিয়েছেন। তার যদি মৃত্যু হয় তাহলে কোন কাজগুলো করতে হবে সেটি স্বামীকে বলে রেখেছেন। ঢাকার মুগদা পাড়ার বাসিন্দা উম্মে আফতাব তন্বী হঠাৎ করে আগের থেকে অনেক বেশ ধর্মভীরু হয়ে উঠেছেন। কয়েকদিন আগে তিনি জেনেছেন তার স্বামীর এক বন্ধু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার কলোনিতে প্রচুর সংক্রমণ ধরা পরেছে।

করোনাভাইরাস এখন আর শুধু টেলিভিশনের খবর নয়। তিনি বলছেন, আগে যদিও দুই এক ওয়াক্ত বাদ যেত এখন একদমই না। নামাজ পরছি, কোরআন তেলাওয়াত করছি। আল্লাহর কাছে সাহায্য চাই। বলি আল্লাহ তুমি আমরা তোমার বান্দা যারা, সেই যেই ধর্মেরই হোক, আমাদের আর একবার শুদ্ধ হওয়ার সুযোগ দাও। আমাদের ক্ষমা করে এবারকার মতো রেহাই করো।
করোনাভাইরাসকে মেনে নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক জোবাইদা নাসরিন বলছেন, অনেকেই করোনা ভাইরাসের সাথেই বসবাস করতে হবে এই বিষয়টি মেনে নিয়েছেন, কারণ চারপাশে করোনাভাইরাসের বৃত্ত যেন ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে।

এখন আর করোনাভাইরাস শুধু টেলিভিশনের খবর নয়, শুধু পরিসংখ্যান নয়, দুরের কোন দেশ, অঞ্চল, রাস্তা বা এলাকার বিষয় নয়। এই ভাইরাস এখন নানাভাবে সবার ব্যক্তিগত অভিজ্ঞতার অংশ। সবাই জেনে গেছে করোনাভাইরাসের কাছে শক্তিশালী ও উন্নয়নশীল দেশ, ধনী বা দরিদ্রের কোন পার্থক্য নেই। এর কোন কার্যকর চিকিৎসা নেই, টিকাও আবিষ্কার হয়নি। জোবাইদা নাসরিনের ভাষায়, আগে করোনাভাইরাস দুরের বিষয় ছিল। আমরা বলেছি তাদের, তারা। এখন সব আমরা হয়ে গেছে। শুরুতে ছিল ফিয়ার, তারপর ফোভিয়া আর এখন বাস্তবতা। তিনি বলছেন, পরিস্থিতি এমন হয়েছে যে বাংলাদেশে অঢেল অর্থের বিনিময়েও প্রভাবশালী ব্যবসায়ীর প্রাণ রক্ষা সম্ভব হয়নি। মন্ত্রী, সচিব থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ সবাই সমানভাবে আক্রান্ত।

সমাজের সকল স্তরের মানুষ সবাই সমানভাবে আক্রান্ত। তার মতে, “বাংলাদেশে যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে, করোনাভাইরাস আমাদের চোখের সামনে সেটা উন্মোচন করেছে। হাসপাতালে যায়গা নেই, রোগী ভর্তি না করে ফিরিয়ে দেয়া হচ্ছে, পর্যাপ্ত আইসিইউ নেই, অক্সিজেন নেই, পরীক্ষার জন্য দীর্ঘ অপেক্ষা। মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে যে যাদের টাকা আছে তারাই বেঁচে থাকতে পারছেন না, সেখানে আমি কিভাবে বেঁচে থাকবো। এরকম পরিস্থিতিতে মানুষ নিজেকে সমর্পণ করে।

মৃত্যুভয়, ধর্মভীরুতা,পরিত্রাণের উপায়ঃ ক্লিনিকাল সাইকোলজিষ্ট ডা. ইশরাত শারমিন বলছেন, চরম দুর্দিনে মানুষের মধ্যে মৃত্যুভয়, ধর্মভীরুতা বৃদ্ধি পায়। তারা নিয়তির কাছে নিজেকে সমর্পণ করে। তার ব্যাখ্যা দিয়ে তিনি বলছেন, যখন মানুষ অনুভব কর যে আর কোন উপায় নেই, সাহায্যের আর কোন পথ খোলা নেই সে সম্পূর্ণ অসহায় বোধ করে তখন সে সারেন্ডার করে, হাল ছেড়ে দেয়। তখন তারা ভাবে একমাত্র সৃষ্টিকর্তাই আছেন যিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। তিনি বলছেন, মানুষ এই অনুভূতির সাথে খাপ খাওয়ানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করে, অবলম্বন খোঁজে। কেউ ধর্মের কাছে নিজেকে সমর্পণ করে, কেউ হাল ছেড়ে দেয়, কেউ মেনে নেয়। মেনে নিয়ে মানসিক চাপ, উদ্বেগ, আশঙ্কা থেকে এক ধরনের পরিত্রাণ পায়। তিনি বলছেন, করোনাভাইরাসের কাছে যে অসহায়ত্ব মানুষের তৈরি হয়েছে, সাহায্যের সুযোগ যেভাবে সংকুচিত হয়ে গেছে সেজন্য মানুষ বেপরোয়াও হয়ে উঠতে পারে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 5 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 5 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক