হোম
অপরাধ

বাংলাদেশে বে-সরকারি হাসপাতালের চিকিৎসা ও বিল নিয়ে কোন অভিযোগ থাকলে কোথায় যাবেন? 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জুন, ২০২০ ৪:০৪ অপরাহ্ণ

BD-Privet-Hospital-Bill-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে বে-সরকারি হাসপাতালের চিকিৎসা ও বিল নিয়ে কোন অভিযোগ থাকলে কোথায় যাবেন?  বাংলাদেশের স্বাস্থ্যখাতের একটি বড় অংশ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের উপর নির্ভরশীল। বাংলাদেশে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগীদের হয়রানি নিয়ে অভিযোগের অন্ত নেই। করোনাভাইরাসের এই সংকটের সময় রাজধানীর ইউনাইটেড এবং আনোয়ার খান মর্ডান হাসপাতালের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এসেছে ভুক্তভোগীদের পক্ষ থেকে। সম্প্রতি ইউনাইটেড হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য নির্মিত অস্থায়ী ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন রোগী মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে ঢাকার গুলশান থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

অন্যদিকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে একজন কোভিড-১৯ রোগীর চিকিৎসার জন্য ১ লক্ষ ৭০ হাজার টাকা বিল ধরিয়ে দেয়া হয়। এরপর রোগীর পরিবারের পক্ষ থেকে অনেক দেন-দরবার করার পর হাসপাতাল কর্তৃপক্ষ ১ লক্ষ ৫০ হাজার টাকা বিল রাখতে সম্মত হয়। এ বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে খবর হলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারকে আরো ১ লক্ষ ২৭ হাজার টাকা ফিরিয়ে দেয়। ইউনাইটেড হাসপাতাল এবং আনোয়ার খান মর্ডান হাসপাতাল – দুটো ক্ষেত্রেই রোগীদের অভিযোগ হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে। প্রশ্ন হচ্ছে, হাসপাতাল সংক্রান্ত রোগীদের কোন অভিযোগ থাকলে সে বিষয়ে তারা কিভাবে প্রতিকার পাবেন?

চিকিৎসা সংক্রান্ত অভিযোগঃ  যে কোন হাসপাতালের দুটো দিক থাকে। একটি হচ্ছে, চিকিৎসা সংক্রান্ত এবং অপরটি হচ্ছে, ব্যবস্থাপনা বিষয়। হাসপাতালের চিকিৎসা সেবার মান নিয়ে অনেকের অভিযোগ থাকে। এছাড়া চিকিৎসকদের ভুল চিকিৎসা কিংবা অবহেলার অভিযোগও প্রায়ই শোনা যায়। এক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) অভিযোগ করতে পারেন ভুক্তভোগী ব্যক্তি বা তার পরিবার। চিকিৎসকদের রেজিস্ট্রেশন দেয় স্বায়ত্তশাসিত এ সংস্থাটি। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং চিকিৎসক অধ্যাপক রশিদ-ই-মাহবুব বলেন, তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বিএমডিসি।

সরকারি হাসপাতালে স্থান না পাওয়ার কারণে অনেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে বাধ্য হয়। অন্যদিকে হাসপাতালের ব্যবস্থাপনা সংক্রান্ত কোন অভিযোগ থাকলে সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শরণাপন্ন হওয়া যেতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ বলেন, বেসরকারি হাসপাতাল পরিচালনার জন্য লাইসেন্স দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
লাইসেন্স দেবার আগে হাসপাতালগুলোকে শর্ত দেয়া হয়। সেসব শর্ত ভঙ্গ করলে লাইসেন্স বাতিল করতে পারে বলে উল্লেখ করেন আইনজীবী মি. মোরশেদ।

মামলা করে লাভ হয়?
হাসপাতালের ব্যবস্থাপনা কিংবা চিকিৎসা সংক্রান্ত কোন অভিযোগ থাকলে ভুক্তভোগীরা কখনো-কখনো থানায় কিংবা আদালতে মামলা করেন। অধ্যাপক রশিদ-ই-মাহবুব বলেন, বাংলাদেশে অবহেলা সংক্রান্ত কোন আইন নেই। অধ্যাপক মাহবুব বলেন, আমাদের এখানে ফৌজদারি আইনে এটা করতে হয়। অথবা সিভিল ল’তে আপনি কমপেনসেশন (ক্ষতিপূরণ) দাবি করতে পারেন। ফৌজদারি আইনে মামলা করতে হয় পুলিশের মাধ্যমে। মানুষজন প্রথমে উত্তেজিত হয়ে ফৌজদারি আইন প্রেফার করে। ওটাতে কোন সমাধান পাওয়া যায় না। এখানে সমস্যা আছে। হাসপাতাল এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো তদন্ত করার জন্য পুলিশ দক্ষ নয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ বলেন, হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করার পর লাইসেন্স বাতিল করার কোন নজির নেই। আমাদের দেশে যারা ভুক্তভোগী হয়, তারা প্রতিকারের জন্য এগিয়ে আসেনা এটাই হলো বড় সমস্যা, বলেন মি. মোরশেদ।

টেস্ট খরচ বেশি হলে কী করবেন?
অনেক সময় দেখা যায়, বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্টের ক্ষেত্রে একটি বেসরকারি হাসপাতালের সাথে আরেকটি বেসরকারি হাসপাতালের মূল্য তালিকায় যথেষ্ট পার্থক্য আছে। হাসপাতালে রোগীর চিকিৎসা দেবার সময় নানা ধরণের টেস্ট করতে হয়।
ফলে হাসপাতাল থেকে রোগীকে ছাড়পত্র দেবার দেবার মোটা অংকের বিল দেয়া হয়। বিলের অংক দেখে অনেকেই বিস্মিত হন। অন্য হাসপাতালের তুলনায় রোগীর টেস্ট বাবদ বেশি টাকা নেয়া হলে সেটির কোন প্রতিকার পাওয়া যাবে কি না?
আইনজীবী মনজিল মোরশেদ বলেন, কোন টেস্টের জন্য কত টাকা নেয়া হবে সে সংক্রান্ত কোন বিধি-বিধান নেই। তিনি বলেন, ফি নির্ধারণ করে দেয়া বেশ কঠিন কাজ। কারণ এটা নির্ভর করে হাসপাতালগুলোর বিনিয়োগের উপর। কোন হাসপাতাল যদি অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করে, তখন সেখানকার টেস্ট অন্যদের চেয়ে ব্যয়বহুল হতে পারে।

চিকিৎসক অধ্যাপক রশিদ-ই-মাহবুব বলেন, একটি টেস্টের জন্য মেশিন এবং উপকরণের মান কী হবে সেটা সরকার নির্ধারণ করেনি। যদি মান নির্ধারণ করে দিতো তাহলে হয়তো টেস্ট করার সর্বোচ্চ ফি নির্ধারণ করে দেয়া সম্ভব হতো বলে অধ্যাপক মাহবুব উল্লেখ করেন। তবে কয়েকটি ক্ষেত্রে দেখা গেছে সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে। বিশেষ করে ডেঙ্গু জ্বরের টেস্ট করানোর ক্ষেত্রে হাসপাতালগুলো কতটা নিতে পারবে নির্ধারণ করে দেয়া হয়। এছাড়া হৃদরোগীদের স্টেন্টিং (রিং) করানোর ক্ষেত্রেও খরচ নির্ধারণ করে দিয়েছে সরকার। যদিও সব জায়গায় সেটি মেনে চলা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 13 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক