হোম
অপরাধ

বাংলাদেশে বিদ্যুৎ বিল দেয়ার সময় বাড়ল, ত্রুটিপূর্ণ বিলও সংশোধন হবে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ জুন, ২০২০ ৯:৫৭ পূর্বাহ্ণ

Electric-bill-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল বিষয়ে অনেক অভিযোগ উঠেছে। বাংলাদেশে কোভিড-১৯ মহামারির কারণে একসঙ্গে তিন মাসের বিল দেয়ার ক্ষেত্রে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে প্রচুর অভিযোগের প্রেক্ষাপটে বিল সংশোধনে ছয়টি পদক্ষেপের কথা জানিয়েছে সরকার। সংসদে বকেয়া ও ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পদক্ষেপগুলো বিস্তারিত জানিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন ত্রুটিপূর্ণ বিল সংশোধনের জন্য ১০ দিনের সময় দেয়া হয়েছে। তার মানে গ্রাহকরা বিল পরিশোধে আরও অন্তত দশদিন বাড়তি সময় পাচ্ছেন।

সংশোধনে ছয়টি পদক্ষেপের মধ্যে যা থাকছে?

*কয়েক মাসের ইউনিট একত্র করে একসঙ্গে অধিক ইউনিটের বিল না করা।

* বকেয়া মাসগুলোর আলাদা বিদ্যুৎ বিল তৈরি করা। (দরকারে আগের মাসের বিল থেকে ধারণা নেয়া যাবে)

* একসঙ্গে অধিক ইউনিটের বিল করে উচ্চ ট্যারিফ চার্জ না করা।

* ত্রুটিপূর্ণ বা অতিরিক্ত বিল দ্রুত সংশোধনের ব্যবস্থা করা।

* মে ২০২০ মাসের বিদ্যুৎ বিল মিটার দেখে প্রস্তুত করা।

* মোবাইল ফোন ভিত্তিক অর্থ লেনদেনের মাধ্যম ও অনলাইনে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ দেয়া।

এখনকার নিয়ম অনুযায়ী বিদ্যুতের ক্ষেত্রে যত বেশি ইউনিট ব্যবহৃত হবে, ইউনিট প্রতি মূল্যও বাড়তে থাকবে। যেমন সর্বনিম্ন ৫০ ইউনিট ব্যবহার করলে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৩ টাকা ৫০ পয়সা। ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত ব্যবহার করলে ইউনিট প্রতি দাম হবে ৯ টাকা ৩০ পয়সা। যদি ৬০০ ইউনিটের বেশি ব্যবহৃত হয় তাহলে ১০ টাকা ৭০ পয়সা। যত বেশি ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হবে, ইউনিট প্রতি মূল্যও বাড়তে থাকবে। এরকম পরিস্থিতি কিভাবে তৈরি হল? বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর ২৬ মার্চ থেকে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এরপর সরকারের পক্ষ থেকে বলা হয় যে আবাসিক গ্রাহকরা ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তিন মাসের বিল দেরিতে দিতে পারবেন। জুন মাসে বিল পরিশোধ করতে হবে এবং বিলম্বিত বিল পরিশোধে কোন অতিরিক্ত জরিমানা নেয়া হবে না।

এই পুরো সময়ে বাসাবাড়িতে বিলের কাগজ দেয়া হয়নি। বিল জমা নেয়াও বন্ধ ছিল। কিন্তু বিলের কাগজ দেয়া শুরু হলে অতিরিক্ত বিলের বহু অভিযোগ তৈরি হয়। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, কোভিড-১৯ যখন শনাক্ত হল আমাদের এখানে বন্ধ (সাধারণ ছুটি) ঘোষণা করা হল। এলাকাভিত্তিক লকডাউন করা হল। এরপর যেগুলো ম্যানুয়াল মিটার সেগুলো সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য কালেকশন করাটা সমস্যা হয়ে গেলো। অনেকের বিল অতিরিক্ত আসছে, বিভিন্ন রকম গরমিল হয়ে গেছে কারণ তারা বিলটা সরাসরি মিটার দেখে করতে পারেনি।

যারা বিল দিয়ে ফেলেছেন তাদের কি হবে?

এই মাসের মাঝামাঝি সময়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন ৩০ জুনের মধ্যে বকেয়া বিল পরিশোধ না করলে জরিমানা করা হবে এবং সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে তাই অনেকেই উচ্চ ট্যারিফ সহ ইতিমধ্যেই বিল পরিশোধ করে ফেলেছেন। তাদের একজন ঢাকার মগবাজারের রাজিয়া সুলতানা। তিনি বলছেন, “ভয়ে আমরা বেশি টাকাসহ বিল দিয়ে দিয়েছি কারণ লাইন কেটে দিলে সেটা আবার আর এক সমস্যা। ৩০শে জুন তারিখের মধ্যে বিল না দিলে লাইন কেটে দেয়া হবে সেই ভয়ে অনেক বাড়িওয়ালাই বিল দিয়ে দিয়েছে। অতিরিক্ত টাকা যা নেয়ার তাতো চলেই গেছে। এখন সরকার থেকে যদি আমাদেরকে এই অ্যামাউন্টটা অ্যাডজাষ্ট করে দেয় তাহলে মানবিক হবে।

পদক্ষেপ সম্পর্কে যা বলছেন অভিযোগকারীরা মিটার না দেখে বিল, বাড়তি বিল, কোন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করেও কারখানায় আগের চেয়ে বেশি বিল এরকম নানা অভিযোগ ইতোমধ্যে অনেকেই করেছেন। কয়েক দিন আগে এরকম অভিযোগ সম্পর্কে মোহাম্মদপুরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী কামরুন নাহার অভিযোগ করেছিলেন, সাধারণ ছুটি চলাকালীন তার সকল ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার পরও আগের থেকে বেশি বিদ্যুৎ বিল এসেছে। এখন এত গ্রাহকের তিন মাসের বিল সংশোধন কতটা সম্ভব হবে সেনিয়ে প্রশ্ন উঠেছে।

কামরুন নাহার বলছেন, কোন কিছুই অসম্ভব না যদি আমরা চেষ্টা করি। কিন্তু আমরা আসলে কতটুকু চেষ্টা করবো? কোভিড ১৯-এর কারণে বাড়ি বাড়ি গিয়ে ইউনিট না দেখে এমনি এমনি বিল তৈরি করে দিয়েছে। এটা নিশ্চয়ই সরকার থেকে বলা হয়নি। এটা করেছে মাঠ পর্যায়ের লোকজন। এখন উপর থেকে সংশোধন করতে বলা হয়েছে। মাঠ পর্যায়ের লোকজন যদি ঠিকমতো কাজটা করে, তাহলে এই পদক্ষেপ সম্ভব। কিন্তু সেই চেষ্টাটা কোন্ লেভেল থেকে কতটুকু করা হবে সেটাই হল প্রশ্ন, বলছেন কামরুন নাহার।ওদিকে ত্রুটিপূর্ণ বিলের গরমিল সমাধান করতে না পারলে বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি দেওয়া হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজ জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট আসার পর তার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 22 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক